Political : সিমনার ব্রহ্মকুণ্ডে বিজেপির যুব মোর্চা সদর গ্রামীন জেলার কার্যকারিণী বৈঠক - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Political : সিমনার ব্রহ্মকুণ্ডে বিজেপির যুব মোর্চা সদর গ্রামীন জেলার কার্যকারিণী বৈঠক

Share This

 


মোহনপুর, ০২ আগস্ট : মঙ্গলবার সিমনার ব্রহ্মকুণ্ডে বিজেপির সদর গ্রামীন জেলার যুব মোর্চার কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের যুব কার্যকর্তাদের কিভাবে আরো সংগঠনমুখী করা যায়, এই নিয়ে আলোচনা হয় । পাশাপাশি সংগঠনের বিগত দিনের কর্মসূচি ও আগামী দিনের জন্য নতুন কিছু কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন, বিধায়ক ডাঃ দিলীপ দাস, কৃষ্ণধন দাস, বিজেপির সদর গ্রামীণ জেলার সভাপতি অসিত রায়, যুব মোর্চার প্রদেশ সহ সভাপতি ভিকি প্রসাদ সহ অন্যান্যরা।


     এদিনের কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর গ্রামীন জেলার যুব মোর্চার সভাপতি  সুমন দাস , সদর গ্রামীন জেলার বিজেপি প্রভারী  সজল আচার্য্য , রাজ্য কমিটির সদস্য সমেত গ্রামীণ জেলার সমস্ত যুব মোর্চার পদাধিকারী গন ও গ্রামীণ জেলার অন্তর্গত যুব মোর্চার মন্ডল সভাপতি ও মন্ডল সাধারণ সম্পাদক গন।



এই সংবাদের স্থির চিত্র : 















Har Ghar Tiranga : রাজ্যে  'হর ঘর তিরঙ্গা' অভিযান সফল করতে সব রকম প্রস্তুতি নিয়েছে সরকার 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad