আগরতলা , ২৬ সেপ্টেম্বর : রাজ্যের উন্নয়নের জন্য যা কিছু করা দরকার সাধ্যমত তা করবেন বলে ত্রিপুরা থেকে রাজ্যসভায় নির্বাচিত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আশ্বাস দিয়েছেন । সোমবার প্রথমার্ধে রাজ্য বিধানসভার অধিবেশনে অংশ নিয়ে রাজ্যসভায় নির্বাচিত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিধানসভার সদস্য হিসাবে কাজ করার অভিজ্ঞতা বর্ণনা করে সে সময় সহযোগিতা করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান । মুখ্যমন্ত্রী হিসাবে কাজ করার ক্ষেত্রে যেভাবে সহযোগিতা পেয়েছেন রাজ্যসভার সাংসদ হিসাবে কাজ করার ক্ষেত্রে তা অক্ষুন্ন থাকবে বলে আশা প্রকাশ করে শ্রীদেব বলেন , রাজ্যের উন্নয়নের প্রসঙ্গ রাজ্যসভায় তুলে ধরবেন ।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন