Cabinet decision : রাজ্য মন্ত্রিসভার বৈঠকে টিআইটিতে ৬ জন সহকারি অধ্যাপক নিয়োগ ও এসপিও - দের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Cabinet decision : রাজ্য মন্ত্রিসভার বৈঠকে টিআইটিতে ৬ জন সহকারি অধ্যাপক নিয়োগ ও এসপিও - দের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত

Share This


 আগরতলা , ০১ সেপ্টেম্বর : রাজ্য মন্ত্রিসভার আজকের বৈঠকে এসপিও - দের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে । শুক্রবার সন্ধ্যায় সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী একথা জানান । তিনি জানান , রাজ্যের ৩ , ৯১১ জন এসপিও আগে মাসিক ৬ , ১৫৬ টাকা করে বেতন পেতেন । আজ মন্ত্রিসভার বৈঠকে বেতন বৃদ্ধির সিদ্ধান্তের ফলে তারা মাসিক ৭,০৭৯ টাকা করে বেতন পাবেন । 


     সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী জানান , এসপিও - দের মধ্যে যারা ড্রাইভার হিসেবে কাজ করছেন তাদের বেতনও বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে । এরফলে ড্রাইভার হিসেবে কর্মরত ২৬৬ জন এসপিও মাসিক ৯ হাজার টাকা করে বেতন পাবেন । অক্টোবর মাস থেকে তাদের বর্ধিত বেতন কার্যকর হবে । 


     তথ্য ও সংস্কৃতি মন্ত্রী জানান , মন্ত্রিসভার বৈঠকে নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজিতে ৬ জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এই পদগুলি টিপিএসসি’র মাধ্যমে পূরণ করা হবে । 


     সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী জানান , মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের দিব্যাঙ্গজন ছাত্রছাত্রীদের মধ্যে এবারের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সেরা ৫ জন ছাত্রছাত্রীকে পুরস্কার হিসেবে এককালীন আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । দিব্যাঙ্গজন ছাত্রছাত্রীদের মধ্যে মাধ্যমিক পরীক্ষায় প্রথম ৫ জন সেরা ছাত্রছাত্রীকে পুরস্কার হিসেবে এককালীন ২৪ হাজার টাকা করে ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম ৫ জন সেরা ছাত্রছাত্রীকে পুরস্কার হিসেবে এককালীন ৫৪ হাজার টাকা করে দেওয়া হবে । 




Ganesh Chaturthi :  রানীরবাজারে ৩০ ফুট  উচ্চতা বিশিষ্ট ভগবান গণেশের মূর্তির আভরণ উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad