Education : আমটিলা ভিনান জাপ্পা মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তরিত, খুশি কদমতলার মানুষ - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Education : আমটিলা ভিনান জাপ্পা মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তরিত, খুশি কদমতলার মানুষ

Share This


 ধর্মনগর প্রতিনিধি, ০৮ সেপ্টেম্বর : উত্তর জেলার কদমতলা ব্লকের অধীন আমটিলা ভিনান জাপ্পা মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তরিত করা হয়েছে। বুধবার শিক্ষা দপ্তর থেকে এক নির্দেশিকা জারি করা হয়েছে অর্থাৎ কদমতলার উন্নয়নে আরো এক নতুন পালক সংযোজন হলো তা বলা যেতেই পারে তবে স্কুলের বর্তমান সার্বিক পরিকাঠামো এখনো তেমন কিছু নেই।


     মূলতঃ কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়কে বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় আনার পর থেকে তার আশপাশের সবকটি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা মাধ্যমিক পরীক্ষায় হওয়ার পর দূর্ভোগের শিকার হতে হয়েছে। তাদের অনেকেই দূরদূরান্তের স্কুলে গিয়ে ভর্তি হতে হচ্ছে। তাই ছাত্র ছাত্রীরা যেমন উপকৃত হবে তেমনি দরুন উপকৃত হবে তারকপুর, সরসপুর, কালাগাঙ্গেরপার, আমটিলা, মহেশপুর সহ বিরাট অংশের মাধ্যমিকে উত্তীর্ণ শিক্ষার্থীগণ। 




     এদিকে বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় থাকা কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সীট লিমিটেশনের কারণে শিক্ষার্থীদের ভর্তি হওয়ার ক্ষেত্রে বিরাট সমস্যা দেখা দিয়েছিল,  এই কঠিন পরিস্থিতিতে শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে মহকুমার শাসক, শিক্ষা দপ্তরের আধিকারিক,  রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক দের নিয়ে  ম্যারাথন এক বৈঠক হয় কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। এই বৈঠক পর এক লিখিত সীদ্বান্ত মহকুমা শাসকের মারফত  রাজ্যের শিক্ষা দপ্তর সহ দপ্তরের মন্ত্রীর নিকট  পাঠালে পরবর্তী সময়ে তা কার্যকর হয়। 


      উত্তর জেলার কদমতলা ব্লকের অধীন আমটিলা ভিনান জাপ্পা মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তরিত করায় খুশির জোয়ার কদমতলা এলাকা জুড়ে। এখন দেখা যাক কবে থেকে এই বিদ্যালয় পথচলা শুরু হয়। যত তাড়াতাড়ি ক্লাস শুরু হবে তত ভালো হবে বলে দাবি অবিভাবকদের।




Tribal Welfare Department : মহাকরণে পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী, জনজাতিদের সার্বিক বিকাশে কাজ করছে সরকার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad