NCDC : ভার্চুয়াল অনুষ্ঠানে রাজ্যে ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের নতুন ভবনের শিলান্যাস করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

NCDC : ভার্চুয়াল অনুষ্ঠানে রাজ্যে ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের নতুন ভবনের শিলান্যাস করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী

Share This


 আগরতলা, ৬ সেপ্টেম্বর : মঙ্গলবার সকালে নয়াদিল্লি থেকে এক ভার্চুয়াল অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডঃ মনসুখ মন্ডাব্য রাজ্যে ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি'র)-এর নতুন ভবনের শিলান্যাস করেন। সচিবালয়ে এই ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ ও বিধায়ক কৃষ্ণধন দাস। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী দেশের আরও ছয়টি রাজ্যের সাথে ত্রিপুরাতেও এনসিডিসি'র নতুন ভবনের শিলান্যাস করেন।




 উল্লেখ্য, মোহনপুরের সিপাইপাড়াতে ১.৪১ একর জায়গার উপর এনসিডিসি'র এই সেন্টারটি গড়ে উঠবে। এরজন্য ব্যয় হবে ১১ কোটি ৯৭ লক্ষ টাকা। নতুন ভবনটির নির্মাণের দায়িত্বে রয়েছে সিপিডব্লিউডি। নতুন এই এনসিডিসি'র সেন্টারটি চালু হলে রোগ নির্ণয়, পর্যবেক্ষণ, গবেষণা, জনস্বাস্থ্য সচেতনতা, জরুরি ভিত্তিতে স্বাস্থ্য পরিষেবার সুযোগ পাওয়া যাবে। ৩৩টি সংক্রামক রোগের মনিটরিং সহ স্বাস্থ্য পরিষেবা প্রদানের ক্ষেত্রে নানাবিধ সুযোগ পাওয়া সম্ভব হবে। 


     ভার্চুয়াল শিলান্যাস অনুষ্ঠানে সিপিডব্লিউডি'র প্রতিনিধি ছাড়াও রাজ্যের পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক অধিকারের অধিকর্তা ডাঃ রাধা দেববর্মা উপস্থিত ছিলেন। ত্রিপুরা ছাড়াও উত্তর-পূর্বাঞ্চলের অরুণাচল প্রদেশের এনসিডিসি'র সেন্টারের শিলান্যাস করা হয়।




Political : সভাপতি হয়েই দুই দিনের সাংগঠনিক প্রবাসে ধর্মনগরে রাজীব 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad