Political : সভাপতি হয়েই দুই দিনের সাংগঠনিক প্রবাসে ধর্মনগরে রাজীব - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Political : সভাপতি হয়েই দুই দিনের সাংগঠনিক প্রবাসে ধর্মনগরে রাজীব

Share This


 ধর্মনগর  ০৫ সেপ্টেম্বর : রাজ্য বিজেপির প্রদেশ সভাপতির দায়িত্ব নেওয়ার পর সোমবার দুই দিনের উত্তর জেলা সফরে  ধর্মনগর আসেন রাজীব ভট্টাচার্য। এদিন সকাল ১০ টা নাগাদ আগরতলা থেকে রেল পথে ধর্মনগর আসেন তিনি। ধর্মনগর রেল স্টেশনে প্রদেশ সভাপতিকে স্বাগত জানান উত্তর জেলার বিজেপি দলের নেতৃত্বরা। তারপর সেখান থেকে এক সুসজ্জিত গাড়ি করে প্রদেশ সভাপতি নিয়ে এক বাইক নিয়ে শোভা যাত্রা ধর্মনগর শহর পরিক্রমা করে ধর্মনগর সার্কিট হাউসের সামনে গিয়ে সমাপ্ত হয়। এই শোভা যাত্রায় সুসজ্জিত গাড়িতে প্রদেশ সভাপতির সাথে ছিলেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, জেলা সভানেত্রী তথা বিধায়িকা মলিনা দেবনাথ, বিধায়ক বিনয় ভূষণ দাস। 


      এর পর রাজীব ভট্টাচার্য চলে যান বিজেপির বরিষ্ঠ নেতৃত্ব তথা প্রাক্তন শিক্ষক রসিক রঞ্জন গোস্বামীর বাড়িতে। সেখানে প্রাক্তন শিক্ষককে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করেন তিনি। এরপর তিনি চলে যান ধর্মনগরে ঐতির্য্যবাহী টাউন কালীবাড়ী মন্দিরে মায়ের কাছে  পূজা দিতে। সেখানে পূজা দিয়ে তিনি চলে যান ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে এক সাংগঠনিক বৈঠকে যোগ দেন তিনি । সেখানে প্রদেশ সভাপতিকে ব্যান্ডপার্টীর মধুর আওয়াজের মধ্য দিয়ে স্বাগত জানায় জেলার বিজেপি মহিলা মোর্চা সহ জেলা নেতৃত্বরা। 


     দলের এই সাংগঠনিক বৈঠকে প্রদেশ সভাপতিকে সম্বর্ধনা জানান জেলা নেতৃত্বরা। মঞ্চে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, উত্তর জেলা সভানেত্রী তথা বিধায়িকা মলিনা দেবনাথ, জেলা সভাধিপতি ভবতোষ দাস সহ প্রমুখরা। তাছাড়া আজ প্রদেশ সভাপতি  বিকাল সাড়ে চার ঘটিকায় সংবাদ মাধ্যমের কর্মীদের সঙ্গে এক সাংবাদিক সম্মেলনে ধর্মনগর সার্কিট হাউসে মিলিত হবেন।




State Level Teachers Day : মহারাজা বীর বিক্রম মহাবিদ্যালয়ের রবীন্দ্র হলে রাজ্যভিত্তিক ৬১তম শিক্ষক দিবস উদযাপন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad