Jammu And Kashmir : জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ওমর আব্দুল্লাহ - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Jammu And Kashmir : জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ওমর আব্দুল্লাহ

Share This

 


শ্রীনগর, ১৬ অক্টোবর : জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিয়েছেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আব্দুল্লাহ। শ্রীনগরে শের-ই-কাশ্মীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে উপ-রাজ্যপাল মনোজ সিনহা মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার অন্য সদস্যদের শপথ বাক্য পাঠ করান। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির সভাপতি আই এন ডি আই এ জোটের অন্য নেতৃত্বরা শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন।


উল্লেখ্য ২০১৯ সালের সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের পর প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে ওমর আব্দুল্লাহ শপথ নিলেন। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে ন্যাশনাল কনফারেন্স জয়লাভ করায় উপ-রাজ্যপাল তাঁকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানান। গোটা অনুষ্ঠান শান্তিপূর্ণ এবং নির্বিঘ্ন রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad