Development Activities : লালজুরিতে নবনির্মিত দ্বিতল ভবন ও কৃষি দপ্তরের গোডাউনের দ্বারোদঘাটন - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Development Activities : লালজুরিতে নবনির্মিত দ্বিতল ভবন ও কৃষি দপ্তরের গোডাউনের দ্বারোদঘাটন

Share This


 ধর্মনগর, ১৫ ফেব্রুয়ারি : বর্তমান সরকার বিকশিত ও আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। এই লক্ষ্যে কৃষি ও কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্রে রাজ্যকে আত্মনির্ভর এবং শিল্পের বিকাশের মাধ্যমে বিকশিত ত্রিপুরা গড়ে তোলাই সরকারের লক্ষ্য। শনিবার উত্তর ত্রিপুরা জেলার লালজুরি ব্লকের নবনির্মিত দ্বিতল ভবনের দ্বারোদঘাটন করে রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ একথা বলেন। এ উপলক্ষে লালজুরি ব্লক প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কৃষিমন্ত্রী আরও বলেন, কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচি নিয়েছে। সরকার চাইছে কৃষকদের আত্মনির্ভর করে তুলতে।


কৃষিমন্ত্রী রতনলাল নাথ এদিন লালজুরি ব্লক সংলগ্ন স্থানে একটি কৃষি দপ্তরের গোডাউনের দ্বারোদঘাটন করেন। উল্লেখ্য, এই গোডাউনটি ১০০০ মেট্রিক টন ক্ষমতাসম্পন্ন। যা নির্মাণে ব্যয় হয়েছে ১ কোটি ২৫ লক্ষ টাকা। এছাড়াও কৃষিমন্ত্রী লালজুরি বাজার সংলগ্ন স্থানে প্রাণী চিকিৎসার জন্য একটি ভেটেরিনারি ডিসপেন্সারিরও দ্বারোদঘাটন করেন যা নির্মাণে ব্যয় হয়েছে ৮১ লক্ষ টাকা।


অনুষ্ঠানে কৃষিমন্ত্রী আরও বলেন, মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় পাকা বাড়ি, রাস্তাঘাট, বিদ্যুৎ, পানীয় জল, সর্বক্ষেত্রেই মানুষের কাছে বিভিন্ন সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে। বিগত ৬ বছর ধরে রাজ্যে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে চাইছেন। প্রধানমন্ত্রী চাইছেন দেশের গরীব কৃষক, যুবক, মহিলা সহ দেশের সব অংশের মানুষের উন্নয়ন।


অনুষ্ঠানে শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা বলেন, আগে একটা সময় এডিসি এলাকায় উন্নয়নে গুরুত্ব দেওয়া হতনা। কিন্তু বর্তমান সরকার চাইছে এডিসি এলাকা সহ রাজ্যের সর্বত্রই সমানভাবে উন্নত হোক। কারণ বর্তমান সরকার সবকা সাথ সবকা বিকাশ নীতিতে কাজ করছে। এদিনের অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন এমডিসি শৈলেন্দ্র চন্দ্র নাথ, এমডিসি স্বপ্না রাণী দাস, উত্তর ত্রিপুরার ভারপ্রাপ্ত জেলাশাসক বিপ্লব দাস, সমাজসেবী রাজীব চাকমা প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লালজুরি ব্লকের বিডিও সৌরভ আল আমন। তিনি বলেন, প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে লালজুরি ব্লকের দ্বিতল ভবন নির্মাণ করা হয়েছে। এদিনের সভায় সভাপতিত্ব করেন লালজুরি বিএসি'র চেয়ারম্যান অজন্ত কুমার চৌধুরী।





Fish Festival : আগরতলার পূর্বাশা প্রাঙ্গণে ত্রিপুরা মৎস্য উৎসব-২০২৫ এর উদ্বোধন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad