Crime : কৈলাশহরে ভারসাম্যহীন মহিলা পাশবিক লালসার শিকার, গ্ৰেপ্তার পুরপরিষদের সাফাই কর্মী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Crime : কৈলাশহরে ভারসাম্যহীন মহিলা পাশবিক লালসার শিকার, গ্ৰেপ্তার পুরপরিষদের সাফাই কর্মী

Share This

কৈলাশহর কোর্ট চত্তর সংলগ্ন এলাকায় ঘটেছে নৃশংস ঘটনা। মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে ধর্ষণের অভিযোগে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৪ এবং ১৭ সেপ্টেম্বর রাতে, শহরের তাজ হোটেলের দোতলায়।

 আগরতলা, ১৮ সেপ্টেম্বর: আবারও মানবতার লজ্জা ! কৈলাশহর কোর্ট চত্তর সংলগ্ন এলাকায় ঘটেছে নৃশংস ঘটনা। মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে ধর্ষণের অভিযোগে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৪ এবং ১৭ সেপ্টেম্বর রাতে, শহরের তাজ হোটেলের দোতলায়। জানা গেছে, ওই মহিলাকে একাধিকবার টার্গেট করে অভিযুক্ত যুবক পাশবিক নির্যাতন চালায়। পাশের দোকানের সিসি টিভি ক্যামেরায় ধরা পড়ে যায় এই নৃশংসতার দৃশ্য। ফুটেজে অভিযুক্তকে স্পষ্টভাবে দেখা যাওয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়তেই স্থানীয়দের মধ্যে উত্তেজনা তৈরি হয়।


স্থানীয় সূত্রে জানা যায়, বহুদিন ধরেই ওই মহিলা কোর্ট চত্তরের আশেপাশে ঘোরাফেরা করতেন। অভিযুক্ত এই সুযোগকে কাজে লাগিয়ে রাতে একাধিকবার তাকে ধর্ষণ করে। বিষয়টি প্রথমে গোপন থাকলেও সিসি টিভি ফুটেজ হাতে আসতেই স্থানীয় শুভবুদ্ধি সম্পন্ন মানুষ পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই কৈলাসহর থানার পুলিশ তৎপর হয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া যুবকের নাম সুমন পাল। সে নাকি কৈলাশহর পুর পরিষদের সাফাই কর্মীর পেশায় রয়েছে ।


পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ এবং ভুক্তভোগীর বয়ানের ভিত্তিতে দ্রুত তদন্ত চালিয়ে সুমনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত অপরাধের কথা স্বীকার করেছে বলে জানা গেছে। পুলিশ তাকে আদালতে তোলার প্রস্তুতি নিচ্ছে।


এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয়রা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এবং প্রশাসনের কাছে । তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই কোর্ট চত্তরে অসামাজিক কার্যকলাপ বাড়ছে এবং পুলিশের টহলদারি বাড়ানো জরুরি। সমাজকর্মীরাও মানসিক ভারসাম্যহীন ও অসহায় মহিলাদের নিরাপত্তার প্রশ্ন তুলেছেন। এই নৃশংস ঘটনায় গোটা এলাকায় নিন্দার ঝড় উঠেছে।




Swachhata Hi Seva : রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক স্বচ্ছতা ই সেবা কর্মসূচির সূচনায় মুখ্যমন্ত্রী 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad