Food and Civil Supplies : রাজ্যে শারদোৎসব উপলক্ষে রেশনে মিলবে সুজি-ময়দা-চিনি - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Food and Civil Supplies : রাজ্যে শারদোৎসব উপলক্ষে রেশনে মিলবে সুজি-ময়দা-চিনি

Share This

শারদোৎসবকে সামনে রেখে রাজ্যের সাধারণ মানুষকে খাদ্যসামগ্রীতে স্বস্তি দিতে উদ্যোগী হল ত্রিপুরা সরকার।

আগরতলা, ২৭ সেপ্টেম্বর :
শারদোৎসবকে সামনে রেখে রাজ্যের সাধারণ মানুষকে খাদ্যসামগ্রীতে স্বস্তি দিতে উদ্যোগী হল ত্রিপুরা সরকার। খাদ্য, জনসংযোগ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের তরফে শুক্রবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শারদোৎসব ২০২৫ উপলক্ষে রেশন কার্ডধারী পরিবারগুলির জন্য বিশেষ সহায়তা প্যাকেজ দেওয়া হবে।


এই বিশেষ উদ্যোগের আওতায় প্রতিটি অন্তোদয় অন্ন যোজনা (AAY) রেশন কার্ড পরিবার প্রতি ৫০০ গ্রাম সুজি, ২ কেজি মসুর ডাল ও ৫ কেজি চিনি প্রদান করা হবে। রাজ্য জুড়ে মোট ৯.৫০ লক্ষ পরিবার এই সুবিধা পাবে। সরকারি হিসাব অনুযায়ী, এই প্রকল্পে প্রায় ৭ কোটি টাকা ব্যয় হবে। এর মধ্যে ৪৮৬ মেট্রিক টন সুজি, ১৮৮৮ মেট্রিক টন মসুর ডাল ও ১৯০০ মেট্রিক টন চিনি বিতরণ করা হবে।


খাদ্য জনসংগঠন ও ক্রেতা শর্ত বিষয়ক দপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী— সুজি : ৮.৪৯ লক্ষ পরিবারকে ৪৮৬.৮০ মেট্রিক টন (মূল্য ০.৪৬ কোটি টাকা)। মসুর ডাল : ৯.২২ লক্ষ পরিবারকে ১৮৮৮ মেট্রিক টন (মূল্য ২.৫৮ কোটি টাকা)। চিনি : ৯.৫০ লক্ষ পরিবারকে ১৯০০ মেট্রিক টন (মূল্য ৩.৭৩ কোটি টাকা)। এছাড়া পরিবহন খরচ বাবদ প্রায় ০.২০ কোটি টাকা অতিরিক্ত ব্যয় ধরা হয়েছে। দপ্তরের তরফে জানানো হয়েছে, আগামী অক্টোবর মাস থেকেই এই বিশেষ খাদ্যসামগ্রী সহায়তা কার্ডধারীদের হাতে পৌঁছে যাবে। সরকারের দাবি, এই উদ্যোগে সাধারণ মানুষের উৎসবের দিনগুলি আরও আনন্দময় হয়ে উঠবে।




Tripura Police : শারদ উৎসবে সারা রাজ্যে মোতায়েন থাকবে ৮ হাজার নিরাপত্তারক্ষী


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad