Mann Ki Baat: প্রধানমন্ত্রীর গলায় দেশের সাংস্কৃতিক ঐতিহ্য, আত্মনির্ভরতা ও উৎসবের বার্তা - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Mann Ki Baat: প্রধানমন্ত্রীর গলায় দেশের সাংস্কৃতিক ঐতিহ্য, আত্মনির্ভরতা ও উৎসবের বার্তা

Share This

 


নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবারের ‘মন কি বাত’ কর্মসূচিতে দেশবাসীর উদ্দেশে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরেন। তিনি ঝাড়খণ্ড ও বিহারের ঐতিহ্যবাহী শিল্প ও সংস্কৃতির কথা স্মরণ করে বলেন, স্থানীয় কৃষ্টি-সংস্কৃতির মধ্যেই আত্মনির্ভরতার পথ লুকিয়ে আছে। বিহারের মধুবনী জেলার সুইটি কুমারীর উদ্যোগকে প্রশংসা করে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, তিনি মিথিলা পেইন্টিংকে মহিলাদের জীবিকা অর্জনের উপায়ে রূপান্তরিত করেছেন। বর্তমানে পাঁচশোরও বেশি গ্রামীণ মহিলা তাঁর সঙ্গে যুক্ত হয়ে আত্মনির্ভরতার পথে এগিয়ে যাচ্ছেন।


প্রধানমন্ত্রী আরও বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই দেশ বিজয়া দশমী পালন করবে। এবারের বিজয়া দশমী বিশেষ কারণবশত গুরুত্বপূর্ণ, কারণ এই দিন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ (আরএসএস)-এর প্রতিষ্ঠার শতবর্ষ পূর্ণ হচ্ছে। ১৯২৫ সালের বিজয়া দশমীতে ড. হেডগেওয়ার আরএসএস প্রতিষ্ঠা করেন। পরে গুরুজি গোলওয়ালকর এই প্রতিষ্ঠানকে দেশসেবার মহাযজ্ঞে পরিণত করেন। প্রধানমন্ত্রী জানান, ত্যাগ ও সেবার মূলমন্ত্রেই আরএসএস আজও জাতির সেবায় নিয়োজিত।


এদিন মহর্ষি বাল্মীকি জয়ন্তী সম্পর্কেও প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন। তিনি বলেন, মহর্ষি বাল্মীকিই আমাদের রামায়ণের মাধ্যমে ভগবান রামের আদর্শ ও মূল্যবোধের সঙ্গে পরিচয় করিয়েছেন। অযোধ্যায় রামমন্দিরের পাশাপাশি মহর্ষি বাল্মীকি ও নিষাদরাজের মন্দির নির্মিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।


আন্তর্জাতিক পরিসরে ভারতীয় শিল্প-সংস্কৃতির প্রভাবের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, প্যারিসের ‘সৌন্তখ মন্ডপা’ ৫০ বছর পূর্ণ করেছে, যা ভারতীয় নৃত্যশৈলীর প্রসারে বিশেষ ভূমিকা রেখেছে। একইসঙ্গে তিনি ভূপেন হাজারিকার গানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। শ্রীলঙ্কার শিল্পীরা তাঁর জনপ্রিয় গান “মানুহে মানুহৰ বাবে”-কে সিংহলি ও তামিলে অনুবাদ করেছেন— এ প্রসঙ্গকে তিনি অনন্য সাংস্কৃতিক যোগসূত্র বলে অভিহিত করেন। এছাড়াও অসমের প্রখ্যাত গায়ক জুবিন গর্গের অকালপ্রয়াণে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী।


ভারতের প্রখ্যাত বিচারক ও চিন্তক এস এল ভৈরপ্পার প্রয়াণকেও প্রধানমন্ত্রী বিশেষভাবে স্মরণ করেন। তিনি বলেন, ভৈরপ্পাজির রচনা নবীন প্রজন্মের চিন্তাভাবনাকে দিশা দেখাবে।


উৎসবের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী আবারও দেশবাসীকে ‘ভোকাল ফর লোকাল’-এর মন্ত্র গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, উৎসবের কেনাকাটায় যদি আমরা কেবল দেশীয় দ্রব্য কিনি তবে তা কেবল অর্থনৈতিক নয়, সামাজিক ক্ষেত্রেও বড় পরিবর্তন আনবে। একইসঙ্গে উৎসবকালে ঘরদোরের সঙ্গে আশপাশের পরিবেশ পরিষ্কার রাখারও আবেদন জানান।


শেষে প্রধানমন্ত্রী দেশবাসীকে আসন্ন দুর্গাপুজো ও দীপাবলীর শুভেচ্ছা জানিয়ে বলেন, “দেশকে আত্মনির্ভর করে গড়ে তুলতে হলে আমাদের স্বদেশী মাধ্যমের উপরই নির্ভর করতে হবে।”




Food and Civil Supplies : রাজ্যে শারদোৎসব উপলক্ষে রেশনে মিলবে সুজি-ময়দা-চিনি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad