Crime News : সোনামুড়ায় শ্বশুরের দায়ের কোপে স্ত্রী ও পুত্রবধূ গুরুতর জখম - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Crime News : সোনামুড়ায় শ্বশুরের দায়ের কোপে স্ত্রী ও পুত্রবধূ গুরুতর জখম

Share This

 

পারিবারিক বিবাদের জেরে শ্বশুরের হাতে গুরুতর জখম হলেন তাঁর স্ত্রী ও পুত্রবধূ। অভিযুক্ত শ্বশুরের নাম নুরুল ইসলাম। আহতদের নাম খুসনেহারা বেগম ও  সালমা আক্তার।

আগরতলা, ৯ অক্টোবর : সিপাহীজলা জেলার  সোনামুড়া উপকণ্ঠের পশ্চিম দুর্লভ নারায়ণ এলাকার আমলকীমুড়ায় এক রোমহর্ষক ঘটনা ঘটেছে। পারিবারিক বিবাদের জেরে শ্বশুরের হাতে গুরুতর জখম হলেন তাঁর স্ত্রী ও পুত্রবধূ। অভিযুক্ত শ্বশুরের নাম নুরুল ইসলাম। আহতদের নাম খুসনেহারা বেগম ও  সালমা আক্তার। তারা দুজনেই বর্তমানে আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসাধীন।


পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত শ্বশুর নুরুল ইসলাম। বৃহস্পতিবার রাতে পারিবারিক কলহকে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। এক সময় ধারালো দা নিয়ে স্ত্রী খুসনেহারা বেগম ও পুত্রবধূ সালমা আক্তারের উপর এলোপাথারি কোপাতে শুরু করেন। হঠাৎ চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে ঘটনাস্থলে দু’জনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকেই উদ্ধার করে মেলাঘর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আগরতলার জিবি হাসপাতালে রেফার করেন। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন।


অন্যদিকে, ঘটনার পর থেকেই অভিযুক্ত নুরুল ইসলাম পলাতক। সোনামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং পলাতক অভিযুক্তের সন্ধানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারে প্রায়ই নানাহ বিষয় নিয়ে অশান্তি চলছিল। সেই বিবাদের জেরেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। 




Workshop on GST : জিএসটি-র হার সংস্কারের ফলে কৃষক শ্রমিক সহ সমাজের সর্বস্তরের মানুষ উপকৃত হবেন- মুখ্যমন্ত্রী


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad