By Election : ৫৬- ধর্মনগর উপনির্বাচনে বিজেপির প্রার্থী জহর চক্রবর্তী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

By Election : ৫৬- ধর্মনগর উপনির্বাচনে বিজেপির প্রার্থী জহর চক্রবর্তী

Share This

 


ধর্মনগর, ১৯ মার্চ : আগামী ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে অবশেষে প্রার্থী ঘোষণা করল বিজেপি। দলের দীর্ঘদিনের লড়াকু ও সংগঠনের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত নেতা জহর চক্রবর্তীকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে দলের কেন্দ্রীয় নেতৃত্ব এই সিদ্ধান্তের কথা জানায়।


জহর চক্রবর্তী শুধু একজন অভিজ্ঞ সংগঠকই নন, তিনি বিজেপি ত্রিপুরা প্রদেশ কমিটির সদস্য হিসেবেও সক্রিয়। পাশাপাশি তিনি রাজ্য মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারম্যান বর্ণালী গোস্বামীর স্বামী হিসেবেও রাজনৈতিক মহলে পরিচিত। দলের প্রতি দীর্ঘদিনের নিষ্ঠা, তৃণমূল স্তরে কাজের অভিজ্ঞতা এবং সাংগঠনিক দক্ষতার ভিত্তিতেই এই মনোনয়ন এসেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।



৫৬ বছর বয়সী জহর চক্রবর্তী ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯০ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৯৮ সালে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন। এরপর বুথ সভাপতি থেকে শুরু করে মন্ডল সভাপতি, জেলা কোষাধ্যক্ষ ও জেলা সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিজেপি উত্তর ত্রিপুরা জেলার সহ-সভাপতি হিসেবে কর্মরত। উল্লেখযোগ্যভাবে, ২০১৩ সালেও তিনি ধর্মনগর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন।


এদিকে, এই মনোনয়ন ঘিরে গত কয়েকদিন ধরে দলীয় অন্দরে আদি ও নব্য শিবিরের মধ্যে টানাপোড়েনের খবর সামনে আসছিল। শেষ পর্যন্ত দলের শীর্ষ নেতৃত্ব অভিজ্ঞতা ও সংগঠনকেন্দ্রিক রাজনীতির ওপর ভরসা রেখেই জহর চক্রবর্তীর নামেই সিলমোহর দিয়েছে।


উল্লেখ্য এর আগেই এই কেন্দ্রের উপনির্বাচনে সিপিআইএম দলের পক্ষ থেকে প্রার্থীপদ দেয়া হয়েছে প্রাক্তন বিধায়ক অমিতাভ দত্তকে। এখন রাজনৈতিক মহলের নজর, বিজেপির প্রার্থী হিসেবে জহর চক্রবর্তীর নাম ঘোষণায় দলীয় অন্দরের সমীকরণ কতটা সুদৃঢ় হয় এবং আসন্ন উপনির্বাচনে এর প্রভাব কতটা পড়ে।






TTAADC Election : বিধানসভার সর্বসম্মতির সিদ্ধান্তে সীলমোহর, ১৩ এপ্রিলের পরিবর্তে ১২ এপ্রিল হবে এডিসির ভোটগ্রহণ


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad