আগরতলা, ০৯ মার্চ : টিটিএএডিসি–এর ২০২৬ সালের সাধারণ নির্বাচনকে সামনে রেখে সোমবার বামফ্রন্ট তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। বামফ্রন্টের প্রধান শরিক সিপিআইএম অধিকাংশ আসনে প্রার্থী দিয়েছে, পাশাপাশি শরিক দলগুলোকেও কয়েকটি আসন বরাদ্দ করা হয়েছে। ঘোষিত তালিকা অনুযায়ী মোট ২৮টি আসনের জন্য প্রার্থীদের নাম প্রকাশ করা হয়েছে।
এদিন প্রকাশিত প্রার্থী তালিকায় নতুন মুখের সংখ্যা উল্লেখযোগ্য। বিভিন্ন জনজাতি ও এলাকার প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্যেই নতুন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। দল মনে করছে, এই প্রার্থীরাই আগামী নির্বাচনে মানুষের আস্থা অর্জন করে উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন।
প্রকাশিত তালিকা অনুযায়ী দামছড়া–জম্পুই আসন থেকে বরেন্দ্র রিয়াং, কাঞ্চনপুর থেকে রমাকান্ত নাথ এবং করমছড়া আসন থেকে সাধন চাকমা প্রতিদ্বন্দ্বিতা করবেন। ছামনু আসনে কুশিরাম ত্রিপুরা, মনু আসনে রাহুল দাস এবং রাইমাভ্যালি আসনে সুমতি রঞ্জন চাকমাকে প্রার্থী করা হয়েছে। এছাড়াও গণ্ডাছড়া–গঙ্গানগর আসনে ধনচামনি রিয়াং, আশারামবাড়ি–হালাহালি আসনে করিম দেববর্মা এবং কুলাই–চামলাহাউর আসনে অতুল দেববর্মা লড়বেন।
তালিকায় আরও দেখা যায়, তেলিয়ামুড়া–মহারানী আসনে রতন কিশোর জমাতিয়া, রামচন্দ্রঘাট আসনে সমরেশ দেববর্মা, মান্দুই–পুলিনপুর আসনে সূর্য দেববর্মা এবং জিরানিয়া আসনে রাধাচরণ দেববর্মা প্রার্থী হয়েছেন। সিমনা–তমাকাড়ি আসনে অমূল্য দেববর্মা এবং বুধজংনগর–ওয়াকিনগর আসনে সঞ্জিত দেববর্মাকেও মনোনীত করা হয়েছে।
শরিক দলগুলির মধ্যে একটি আসন অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লককে এবং মহারানী–চেল্লাগাং আসন রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি (আরএসপি)কে দেওয়া হয়েছে। এছাড়া বীরচন্দ্র–কালশি আসনে সিপিআই-এর নরেন্দ্র রিয়াং প্রার্থী হয়েছেন।
এদিকে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধী দলীয় নেতা জিতেন্দ্র চৌধুরী এবং সিপিআইএম নেতা মানিক দে আরও জানান ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য সিপিআইএমের প্রার্থী হিসেবে অমিতাভ দত্তকে মনোনীত করা হয়েছে। বামফ্রন্টের নেতৃত্বের আশা, ঘোষিত এই প্রার্থী তালিকা টিটিএএডিসি নির্বাচনে দলের সংগঠনকে আরও শক্তিশালী করবে এবং পাহাড়ি এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষার লড়াইকে এগিয়ে নিয়ে যাবে।
Tripura Visit of Vice President : ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের চতুর্দশ সমাবর্তন অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন