Vice President of India : দু'দিনের সফরে আগরতলায় পৌঁছলেন উপরাষ্ট্রপতি, বিমানবন্দরের স্বাগত জানালেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Vice President of India : দু'দিনের সফরে আগরতলায় পৌঁছলেন উপরাষ্ট্রপতি, বিমানবন্দরের স্বাগত জানালেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রী

Share This

 


আগরতলা, ৭ মার্চ : উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণান দু'দিনের সফরে আজ রাজ্যে এসেছেন। শনিবার দুপুরে এক বিশেষ বিমানে তিনি রাজ্যে এসে পৌছান। মহারাজা বীরবিক্রম বিমানবন্দরে উপরাষ্ট্রপতিকে স্বাগত জানান রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু, মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, মুখ্যসচিব জে কে সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার এবং পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার নমিত পাঠক। 


উপরাষ্ট্রপতি আগামীকাল ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ১৪তম সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এরপর তিনি হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের ইনডোর হলে প্রদর্শিত স্বসহায়ক দলের স্টল পরিদর্শন করবেন এবং স্বসহায়ক দলের সদস্য-সদস্যা/লাখপতি দিদিদের সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়াও তিনি এলবার্ট এক্কা পার্কে পরমবীরচক্র এলবার্ট এক্কার প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করবেন।





State Census : আগামী ১৭ জুলাই থেকে সারা রাজ্যে জনগণনার কাজ শুরু করা হবে


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad