Lok Sabha : ‘নারীশক্তি বন্দন অধিনিয়ম’ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিলগুলির ওপর আলোচনায় মোদী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Lok Sabha : ‘নারীশক্তি বন্দন অধিনিয়ম’ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিলগুলির ওপর আলোচনায় মোদী

Share This


নতুন দিল্লি, ১৬ এপ্রিল :
দেশের নীতি নির্ধারণে নারীদের সক্রিয় অংশগ্রহণ সময়ের দাবি—এই বার্তাই তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার লোকসভায় ‘নারীশক্তি বন্দন অধিনিয়ম’ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিলগুলির ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই নারী, তাই উন্নয়নের মূল ধারায় তাঁদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করা অত্যন্ত জরুরি।


প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, দেশের অগ্রগতিতে ‘নারী শক্তি’ই প্রকৃত চালিকা শক্তি হিসেবে কাজ করছে। তিনি বিরোধী দলগুলিকে দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে এই ঐতিহাসিক উদ্যোগকে সমর্থন করার আহ্বান জানান এবং বলেন, এটি কেবল একটি আইন নয়, বরং দেশের ভবিষ্যৎ গঠনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।


এদিন লোকসভায় কেন্দ্রীয় আইন ও ন্যায় বিচার মন্ত্রী অর্জুন রাম মেঘোবাল ১৩১তম সংবিধান সংশোধনী বিল, ২০২৬ এবং ডিলিমিটেশন বিল, ২০২৬ পেশ করেন। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্র শাসিত অঞ্চল আইন সংশোধনী বিল, ২০২৬ সভায় উপস্থাপন করেন।


বিল পেশ করে মন্ত্রী মেঘওয়াল এই উদ্যোগকে এক ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তাঁর মতে, এই সংবিধান সংশোধনের মাধ্যমে মহিলাদের রাজনৈতিক ন্যায়বিচার নিশ্চিত করা হবে এবং দেশের গণতান্ত্রিক কাঠামো আরও শক্তিশালী হবে। ১৩১তম সংবিধান সংশোধনী বিল নারীদের সমঅধিকার প্রতিষ্ঠার পথে একটি মাইলফলক হয়ে উঠবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।


নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি ও ক্ষমতায়নের লক্ষ্যে কেন্দ্র সরকারের এই পদক্ষেপ দেশের রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলেই মনে করা হচ্ছে।




Drugs Trafficking : ত্রিপুরা-অসম সীমান্তে মাদক চক্রে বড় ধাক্কা, কোটি টাকার কফ সিরাপ জব্দ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad