Tripra Won TTAADC : টিটিএএডিসি নির্বাচনে তিপ্রামথার ঝড়—২৪ আসনে জয়, ৪ আসন নিয়ে দ্বিতীয় স্থানে বিজেপি - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Tripra Won TTAADC : টিটিএএডিসি নির্বাচনে তিপ্রামথার ঝড়—২৪ আসনে জয়, ৪ আসন নিয়ে দ্বিতীয় স্থানে বিজেপি

Share This

 


আগরতলা, ১৭ এপ্রিল : ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর সাধারণ নির্বাচনে বিপুল সাফল্য অর্জন করেছে তিপ্রামথা পার্টি। মোট ২৮টি আসনের মধ্যে ২৪টি আসনে জয়লাভ করে দ্বিতীয়বারের মতো এডিসিতে সরকার গঠন করতে চলেছে দলটি। অন্যদিকে, রাজ্যের শাসক দল বিজেপি মাত্র ৪টি আসনে সীমাবদ্ধ রয়েছে।


এই ঐতিহাসিক জয়ের পর তিপ্রামথা দলের সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান। তিনি বলেন, “পেয়ার জিতেছে, নফরত হেরেছে। যারা জিতেছে তারা তিপ্রাসা, যারা হেরেছে তারাও তিপ্রাসা। যদি আমাকে ভালোবাসেন, তাহলে কোনো ধরনের অশান্তি যেন না হয়।” তাঁর এই বার্তা শান্তি ও সম্প্রীতির আহ্বান হিসেবে দেখা হচ্ছে।



তিপ্রামথা যে ২৪টি আসনে জয়ী হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো—
Simna-Tamakari, Amtali-Golaghati, Ramchandraghat, Karamchhara, Takarjala-Jampuijala, Bodhjungnagar-Wakkinagar, Damcherra-Jampui, Nutanbazar-Malbasa, Mandainagar-Pulinpur, Ganganagar-Gandachhara, Demchhara-Kachuchhara, Jirania, Ampinagar, Kathalia-Mirja-Rajapur, Manu-Chailengta, Pekuarjala-Janmejoy Nagar, MaharaniPur-Teliamura, Raima Valley, Purba Muhuripur-Bhuratali, Birchandranagar-Kalashi, Killa-Bagma, Kulai-Champahour, Halahali-Asharambari এবং Maharani-Chelagang কেন্দ্র।

অপরদিকে বিজেপি যে ৪টি আসনে জয়ী হয়েছে, সেগুলি হলো—Chhawmanu, Dasda-Kanchanpur, Silachhari-Manubankul এবং Machmara কেন্দ্র।


এদিকে, মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা সামাজিক মাধ্যমে এক বার্তায় বিজেপির কর্মীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, দলের কর্মীদের সাহস, কঠোর পরিশ্রম ও নিষ্ঠার জন্য তিনি কৃতজ্ঞ। পাশাপাশি বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তিপ্রামথা পার্টিকেও শুভেচ্ছা জানান। তিনি আরও বলেন, “আমরা মানুষের রায়কে বিনয়ের সঙ্গে গ্রহণ করছি। এটি আমাদের জন্য শিক্ষা নিয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে আসার সুযোগ।” তিনি আশ্বস্ত করেন, উন্নয়ন, ঐক্য এবং মানুষের কল্যাণে বিজেপির প্রতিশ্রুতি অটুট থাকবে এবং দল আরও দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাবে।


এই ফলাফল রাজ্যের রাজনৈতিক মহলে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে এবং আগামী দিনে ত্রিপুরার রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।




Lok Sabha : ‘নারীশক্তি বন্দন অধিনিয়ম’ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিলগুলির ওপর আলোচনায় মোদী






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad