TPSC : রেভিনিউ ইন্সপেক্টর এবং ইলেকশান ইন্সপেক্টর পদে অফার পাচ্ছেন ৩০ জন - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

TPSC : রেভিনিউ ইন্সপেক্টর এবং ইলেকশান ইন্সপেক্টর পদে অফার পাচ্ছেন ৩০ জন

Share This

 


আগরতলা, ১৯ এপ্রিল  : ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (TPSC) শনিবার এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন দপ্তরের মিসলেনিয়াস পদে নিয়োগের জন্য সফল প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৩ সালের বিজ্ঞপ্তি নম্বর ১৩ অনুসারে অনুষ্ঠিত ত্রিপুরা কম্বাইন্ড কম্পেটিটিভ পরীক্ষার ভিত্তিতে মূল পরীক্ষার নম্বর, পার্সোনালিটি টেস্টে প্রাপ্ত নম্বর এবং প্রার্থীদের পছন্দ অনুযায়ী চূড়ান্ত মেধাতালিকা প্রস্তুত করা হয়েছে। সেই তালিকা অনুসারেই রেভিনিউ ইন্সপেক্টর এবং ইলেকশান ইন্সপেক্টর পদে প্রার্থীদের  নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।


প্রকাশিত তালিকায় দেখা যায়, শীর্ষস্থান অধিকার করেছেন অরিবান কর, যিনি মোট ১৪৮ নম্বর পেয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন আরমান মল্লিক (১৪৩.৪ নম্বর) এবং তৃতীয় স্থানে পিয়াল কান্তি ঘোষ (১৪১.৭ নম্বর)। এছাড়াও সর্বমোট ৩০ জন প্রার্থীরাও উল্লেখযোগ্য নম্বর অর্জন করে তালিকায় স্থান পেয়েছেন।


কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সংরক্ষণ নীতির বিষয়টিও যথাযথভাবে বিবেচনা করা হয়েছে। যেমন, তফসিলি জাতি (SC) এবং তফসিলি উপজাতি (ST) প্রার্থীদের ক্ষেত্রে নির্দিষ্ট কোটা অনুসরণ করে নিয়োগের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি মহিলা সংরক্ষণ নীতিও কার্যকর করা হয়েছে।


এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হয়েছে বলে কমিশনের দাবি। মেধা ও যোগ্যতার ভিত্তিতেই প্রার্থীদের বাছাই করা হয়েছে, যা রাজ্যের কর্মসংস্থানের ক্ষেত্রে একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। উল্লেখ্য, এই তালিকা অনুযায়ী নির্বাচিত প্রার্থীরা খুব শীঘ্রই সংশ্লিষ্ট দপ্তরে নিয়োগ পাবেন বলে আশা করা হচ্ছে।





Central Cabinet Decisions : কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ্যভাতা বৃদ্ধি, একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মন্ত্রিসভার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad