Drugs Trafficking : কদমতলায় পুলিশের বড় সাফল্য — আড়াই কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২ - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Drugs Trafficking : কদমতলায় পুলিশের বড় সাফল্য — আড়াই কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২

Share This


 ধর্মনগর, ১৮ মে :  উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার অন্তর্গত কদমতলায় এক বড়সড় মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে প্রায় ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক কালোবাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।


পুলিশ সূত্রে জানা গেছে, কদমতলা থানার অন্তর্গত বাগন গ্রাম পঞ্চায়েত এলাকায় অভিযান চালানো হয়। উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার অবিনাশ রাই জানান, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ গৌতম দাস নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশির সময় তার বাড়ির গোয়ালঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।


এই ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি হলেন—গৌতম দাস (পিতা: অরুণ দাস), বাসিন্দা বাগন এবং জসীমউদ্দীন (পিতা: জয়নাল উদ্দিন), বাসিন্দা নিলামবাজার। পুলিশ ঘটনাস্থল থেকেই তাদের আটক করে।


পুলিশ সুপার আরও জানান, এই ঘটনায় কদমতলা থানায় এনডিপিএস (NDPS) আইনে একটি নির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে ধৃতদের পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।


পুলিশের প্রাথমিক অনুমান, এই ঘটনার সঙ্গে একটি বড় আন্তঃরাজ্য বা আন্তর্জাতিক মাদক চক্র জড়িত থাকতে পারে। উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের উৎস এবং এগুলি কোথায় পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।


এই সাফল্যের ফলে এলাকায় মাদক কারবারিদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে যাতে মাদক চক্র সম্পূর্ণরূপে নির্মূল করা যায়।





Electric Shock : দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট নিগম কর্মী, আশঙ্কাজনক অবস্থায় জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad