Electric Shock : দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট নিগম কর্মী, আশঙ্কাজনক অবস্থায় জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Electric Shock : দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট নিগম কর্মী, আশঙ্কাজনক অবস্থায় জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন

Share This


 আগরতলা, ১৭ মে :
দায়িত্ব পালন করতে গিয়েই ভয়াবহ দুর্ঘটনার শিকার হলেন বিদ্যুৎ নিগমের এক কর্মী। গুরুতরভাবে আহত কর্মীর নাম বিশ্বরায় দেববর্মা। বর্তমানে তিনি আগরতলার জিবিপি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।


জানা গেছে, রবিবার ৭৯ টিলা এলাকায় বিদ্যুৎ লাইনের মেরামতির কাজ চলাকালীন আচমকাই বিদ্যুৎ প্রবাহ শুরু হয়ে যায়। সেই সময় কাজ করছিলেন বিশ্বরায় দেববর্মা। হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর জখম হন তিনি। ঘটনাস্থলেই সহকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে জিবিপি হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক এবং চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।


এই ঘটনাকে ঘিরে বিদ্যুৎ নিগমের কর্মীদের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অভিযোগ উঠেছে, কাজ শুরু করার আগে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়নি। বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন না করেই মেরামতির কাজ শুরু হওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।


ঘটনার পর কর্মীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তা বিধি মেনে কাজ করার দাবি জানিয়েছেন কর্মীরা।





State Data Centre : প্রযুক্তিনির্ভর কৃষি ও বন্যা নিয়ন্ত্রণে নতুন দিশা দেখাবে আগরতলার ডাটা সেন্টার— মুখ্যমন্ত্রী



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad