Dr. Manik Saha : ২৫ বছরে যা না হয়েছে, তাই করে দেখাবে এই সরকার - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Dr. Manik Saha : ২৫ বছরে যা না হয়েছে, তাই করে দেখাবে এই সরকার

Share This


 আগরতলা, ২৭ সেপ্টেম্বর : বর্তমান সরকারের উপর আস্থা রাখুন, কথা দিচ্ছি ২৫ বছরে যা না হয়েছে, তাই করে দেখাবে এই সরকার । সুস্থ ত্রিপুরা এবং শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা করবো। বুধবার ভিশন ডকুমেন্টস এর প্রতিশ্রুতি অনুসারে রাজ্যের প্রায় চার লক্ষ ভাতাপ্রাপকদের প্রতিমাসে দুই হাজার টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে প্রদান করায় রাজ্যে সরকারকে ধন্যবাদ জানিয়ে আগরতলার রবীন্দ্র ভবন প্রাঙ্গনে প্রদেশ বিজেপির উদ্যোগে আয়োজিত ধন্যবাদ র‌্যালীতে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা । তিনি বলেন, বিগত সরকারের সময়ে রাজ্যের সামাজিক ভাতা প্রাপকরা মাসে মাত্র ৭০০ টাকা পেতেন। তার থেকে বর্তমান সরকার ক্ষমতায় এসেই ১০০০ টাকা করেছ।  এখন তা ২০০০ টাকায় বর্ধিত করা হয়েছে। এটা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জী'র সুযোগ্য নেতৃত্বের কারণেই। 


মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার পজেটিভ চিন্তা ভাবনা নিয়ে কাজ করছে, অথচ কিছু লোক বিধানসভায় এবং বিধানসভার বাইরে আইনশৃঙ্খলার প্রশ্ন তুলে চিৎকার করছে। রাজ্যের মানুষ বিগত দিনে অন্যায় অত্যাচার ও চাঁদার জুলুমবাজি কিরকম ছিল তা ভালই জানেন। বর্তমান সরকার 'প্রতি ঘরে সুশাসন' পৌঁছে দিতে চায় । কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা রাজ্যের  ৯৪ শতাংশ পরিবার লাভ করেছে । আমরা চাই ১০০% পরিবারের কাছে  সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে । আজ উদয়পুরে এক টিপে রাজ্যের  ৪১,৫৮১ জন বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের একাউন্টে ৭ কোটি ৪ লক্ষ ৫৪ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে । এতে কোন প্রকার রাজনীতি দেখা হয়নি। 


মুখ্যমন্ত্রী ছাড়াও এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, উপমন্ত্রী যীষ্ণু দেববর্মা প্রমুখ। উপস্থিত ছিলেন বিধায়িকা মিমি মজুমদার, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক টিংকু রায় সহ অন্যান্যরা ।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad