Old Agartala Govt. Degree College : তুলাকোনা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নবগঠিত মহাবিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Old Agartala Govt. Degree College : তুলাকোনা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নবগঠিত মহাবিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন

Share This

 


আগরতলা , ২৮ সেপ্টেম্বর :  সুশৃঙ্খল মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে । তাই রাজ্যে শিক্ষার সুযোগ সম্প্রসারণে সরকার সর্বাধিক গুরুত্ব দিয়েছে । পুরাতন আগরতলা সরকারি মহাবিদ্যালয়ের উদ্বোধন তারই একটি অন্যতম দৃষ্টান্ত । বুধবার পুরাতন আগরতলা ব্লকে তুলাকোনা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নবগঠিত পুরাতন আগরতলা সরকারি মহাবিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ একথা বলেন । নবগঠিত এই মহাবিদ্যালয়ের উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী । 


উল্লেখ্য , এবছর থেকেই এই মহাবিদ্যালয়ে প্রথম বর্ষের পঠনপাঠন শুরু হবে । এই মহাবিদ্যালয়ে ৫০ জন ছাত্রছাত্রী ভর্তি হতে পারবে । পাঁচ একর জমিতে এই মহাবিদ্যালয়টি গড়ে তোলা হয়েছে । বর্তমানে ১১ টি শ্রেণীকক্ষ রয়েছে । মহাবিদ্যালয়ের নবনির্মিত ভবন নির্মাণে ব্যয় হয়েছে ৮৩ লক্ষ টাকা । 


অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন , প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশ- এই লক্ষ্য নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে । এই এগিয়ে যাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান । রাজ্যে শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন ও গুণগত শিক্ষার প্রসারে গুরুত্ব দেওয়া হয়েছে । তিনি বলেন , রাজ্যে মেধা অন্বেষণ পরীক্ষা চালু করা হয়েছে । ছাত্রছাত্রীদের ইংরেজী ভাষায় দক্ষ করে তুলতে রাজ্যের ১৪৮ টি বিদ্যালয়কে ইংরেজী মাধ্যম বিদ্যালয়ে উন্নীত করা হয়েছে ।


 শিক্ষামন্ত্রী বলেন , এলাকাবাসীর দাবিকে গুরুত্ব দিয়ে আগামী বছর তুলাকোনা উচ্চ বিদ্যালয়কে দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে উন্নীত করা হবে । দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে উন্নীত হয়ে এলাকার ছেলে মেয়েরা নবগঠিত পুরাতন আগরতলা সরকারি মহাবিদ্যালয়েই পড়ার সুযোগ পাবে । 


মহাবিদ্যালয়ের উদ্বোধন করে বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী বলেন , মানুষের ভিতরের সুপ্ত প্রতিভা বিকাশের একমাত্র পথ হচ্ছে শিক্ষা । স্বামী বিবেকানন্দ একথা বলে গিয়েছেন । রাজ্য সরকার শিক্ষার প্রসার ও গুগণত শিক্ষার মান উন্নয়নে কাজ করছে । এই লক্ষ্যেই আজ তুলাকোনার মত গ্রামীণ এলাকায় একটি মহাবিদ্যালয় গড়ে তোলা হয়েছে । এটা এই অঞ্চলের মানুষের কাছে গর্বের বিষয় । তিনি আশা প্রকাশ করেন এই মহাবিদ্যালয় থেকে আগামী দিনে মেধাবী ছাত্রছাত্রীরা বেড়িয়ে আসবে । 


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিশ্বজিৎ শীল ও শিক্ষা দপ্তরের সচিব শরদিন্দু চৌধুরী । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান ভবতোষ সাহা , উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা , সমাজসেবী অমিত কুমার নন্দী প্রমুখ । উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড . রতন মজুমদার । ধন্যবাদ জ্ঞাপন করেন মহাবিদ্যালয়ের সহযোগী অধ্যাপিকা সুমনা দাস । অনুষ্ঠানে তুলাকোনা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে । 





Dr. Manik Saha : ২৫ বছরে যা না হয়েছে, তাই করে দেখাবে এই সরকার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad