আগরতলা, ০৯ অক্টোবর : আগরতলার মেলারমাঠ এলাকায় রবিবার বৈদ্যুতিক ট্রান্সফর্মারের কাজ করতে গিয়ে গুরুতরভাবে আহত হলেন ত্রিপুরা বিদ্যুৎ নিগমের দুই কর্মী। বর্তমানে তাদের জিবি হাসপাতালে চিকিৎসা চলছে। এদের মধ্যে একজনের মাথার আঘাত মারাত্মক বলে হাসপাতাল সূত্রে খবর।
জানা গেছে এদিন মেলার মাঠ এলাকার একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে গোলযোগ দেখা দিলে তা সারাই করতে যান বিদ্যুৎ নিগমের কর্মীরা । তখন এই ট্রান্সফরমারটি বদলাতে হবে দেখে দ্রুত সেই কাজে হাত লাগান রঞ্জিত লস্কর (৪২) এবং নির্মল রায় ( ৩৫) নামে দুজন কর্মীসহ আরো ৩-৪ জন। কাজ চলাকালীন হঠাৎই ট্রান্সফরমারটি ওই দুই কর্মীর উপর পড়ে যায়। তখন তাদের চিৎকারে ছুটে আসেন এলাকাবাসী। এলাকাবাসী ও সহকর্মীরা মিলে তাদের উদ্ধার করে প্রথমে আইজিএম হাসপাতালে নিয়ে যায়। কিন্তু দুইজনের আঘাত গুরুতর হওয়ায় জিবি হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে সেখানেই তাদের চিকিৎসা চলছে।
Political : চেলাগাং বিজেপি কার্যালয়ে ব্যপক ভাংচুর, অভিযোগের তীর সিপিআইএমের দিকে


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন