উদয়পুর, ০৮ অক্টোবর : শুক্রবার গভীর রাতে চেলাগাং বিজেপি পার্টি কার্যালয়ে ব্যপক ভাংচুর হয়। এই ঘটনার সাথে কারা যুক্ত? তা এখনো স্পষ্ট নয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শাসকদলের স্থানীয় কার্যকর্তাদের অভিযোগ, সিপিআইএম আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনার সাথে যুক্ত। এই হামলার ঘটনায় ভাঙচুর করা হয়েছে চেয়ার টেবিল । লুটপাট করা হয়েছে ল্যাপটপ, কম্পিউটার সহ আরো বেশ কয়েকটি ইলেকট্রনিক সামগ্রিক বলে বিজেপির অভিযোগ। এই ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে উনিশ জনের নামে থানায় মামলা করা হয়েছে বলে জানা গেছে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন