সোনামুড়া, ০৭ অক্টোবর : কাঁঠালিয়া ব্লকের থলিবাড়ি এডিসি ভিলেজে সম্প্রতি মাশরুম চাষে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। অল ত্রিপুরা ফার্মার্স ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত ধলিবাড়ি বাজার শেডে এই কর্মশালায় ভিলেজ এলাকার কৃষকগণ অংশ নেন।
কর্মশালায় আধুনিক পদ্ধতিতে মাশরুম চাষের উপর প্রশিক্ষণ দেন ভারতীয় কৃষি অনুসন্ধান কেন্দ্রের কৃষি বিজ্ঞানী ড. অনুপম দাস, ড. লোপামুদ্রা শাহ ও ড. লিম্বিশিনা দেবী। উপস্থিত ছিলেন কাঁঠালিয়া পঞ্চায়েত সমিতির কৃষি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি নারায়ণ মজুমদার।
Durga Puja 2022 : জলপাইগুড়ির মালবাজারে প্রতিমা নিরঞ্জনে গিয়ে হড়পা বানে মৃত ৮, আহত বহু

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন