কোলকাতা, ০৬ অক্টোবর : জলপাইগুড়ির মালবাজারে মাল নদীতে দুর্গা প্রতিমা নিরঞ্জনে গিয়ে হড়পা বানে অন্ততঃ আটজনের মৃত্যু হয়েছে। প্রবল জলের স্রোতে ভেসে গেছেন অনেকেই। স্থানীয় সূত্রের খবর, বুধবার রাত সাড়ে আটটা নাগাদ নদীতে ভাসান চলাকালীন হড়পা বাণ আসে। সেই সময় বহু মানুষ, নদীর চরে দাঁড়িয়ে ছিলেন। বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। পাহাড়ে বৃষ্টির দরুণ হঠাৎ করে মাল নদীতে জলস্তর বেড়ে যায় বলে অনুমান করা হচ্ছে। প্রবল জলের স্রোত এবং রাতের অন্ধকারে, উদ্ধারকাজ কিছুটা ব্যহত হয়। অন্ততঃ ১৩’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজয়া দশমীর দিনে মর্মান্তিক এই দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক টুইট বার্তায় তিনি লিখেন, "দুর্গাপুজোর আনন্দোৎসবের মধ্যেই জলপাইগুড়ির দুর্ঘটনায় মর্মাহত। যাঁরা প্রিয়জন হারিয়েছেন তাঁদের জানাই সমবেদনা ।" প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল PMNRF থেকে জলপাইগুড়ির মর্মান্তিক দুর্ঘটনায় মৃতদের প্রত্যেকের নিকটাত্মীয়কে দু লক্ষ টাকার এককালীন ক্ষতিপূরণ।আহতদের প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।
এদিকে পশ্চিমবঙ্গ সরকার উত্তরবঙ্গের মালবাজারে গতরাতে মাল নদীতে প্রতিমা বিসর্জনের সময় হড়পা বানে দুর্ঘটনায় মৃতদের পরিবারকে এককালীন ২ লক্ষ এবং আহতদের পঞ্চাশ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ এক টুইটারে এই কথা জানিয়ে ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এই ঘটনায় এখনো পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে বলে তিনি জানিয়েছেন। আহত ১৩ জনকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী নদীতে তল্লাশি অভিযান চালাচ্ছে। অসামরিক প্রতিরক্ষা দপ্তরের স্বেচ্ছাসেবক এবং স্থানীয় যুবকরা ৭০ জনকে উদ্ধার করেছে। যাবতীয় তথ্য সহযোগিতার জন্য দুটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। নম্বর দুটি হল ০৩৫৬১ -২৩০৭৮০, ৯০৭৩৯৩৬৮১৫ ।
Durga Puja 2022 : ক্লাবকে দুর্গাপুজোর চাঁদা দিতে হবে ৫০ হাজার, নইলে দোকান বন্ধের হুমকি


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন