উদয়পুর, ০৫ অক্টোবর : বুধবারের মধ্যেই দুর্গাপূজার চাঁদা দিতে হবে ৫০ হাজার টাকা, নইলে পাড়ার ক্লাব ব্যবসা করতে দেবেনা । এইরকম হুমকিতে তটস্থ হয়ে আছে এক ঔষধের দোকান মালিক। ঘটনা উদয়পুর গোমতী জেলা হাসপাতাল চত্বরে। অভিযোগের তীর উদয়পুরের মুক্তধারা সামাজিক সংস্থার বিরুদ্ধে।
জানা গেছে গোমতী জেলা হাসপাতালের নিচে থাকা এক ঔষধের দোকানের এক মালিক বিদেশ পালকে স্থানীয় ক্লাব মুক্তধারা সামাজিক সংস্থা থেকে হুমকি দেওয়া হয় বুধবার এক ঘণ্টার মধ্যে ৫০ হাজার টাকা পূজার চাঁদা দিতে হবে । না দিলে গোমতী জেলা হাসপাতালের নিচে থাকা ওষুধের দোকান করতে দেবে না। পাড়ার ক্লাবের এহেন হুমকিতে একপ্রকার ভয়ে তটস্থ দোকান মালিক ।
দোকান মালিকের বক্তব্য বেশ কিছুদিন ধরেই পরিবারের কয়েকজন অসুস্থ। বাড়ির বয়োজ্যেষ্ঠর করতে হচ্ছে হৃদরোগের চিকিৎসা । এমনিতেই পরিবারে চলছে অর্থনৈতিক টানা পড়েন । এর মধ্যে যদি দোকান বন্ধ হয়ে যায়, তাহলে পথে বসতে হবে । উপায়ান্তর না দেখে দোকান মালিক আইনের দ্বারস্থ হয় । পুলিশ ঘটনার তদন্ত করছে ।
Road Accident : অষ্টমীর সন্ধ্যায় ইছাই লালছড়ায় বাইক ই-রিক্সায় মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন