Road Accident : অষ্টমীর সন্ধ্যায় ইছাই লালছড়ায় বাইক ই-রিক্সায় মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Road Accident : অষ্টমীর সন্ধ্যায় ইছাই লালছড়ায় বাইক ই-রিক্সায় মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের

Share This

 


কদমতলা, ০৪ অক্টোবর : পুজো দেখতে বেরিয়ে বাইক ই-রিক্সায় মুখোমুখি সংঘর্ষে অষ্টমীর দিনে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম শ্রীমন্ত দেব। তার বাড়ি কদমতলা থানাধিন ইছাই লালছড়ার এক নম্বর ওয়ার্ডে। ঘটনাটি ঘটে কদমতলা থানাধিন সোনারোবাসা দুর্গা মণ্ডপের পাশে।


 জানা গেছে, সোমবার সন্ধ্যায় ইছাই লাল ছড়া থেকে বাইকে করে শ্রীমন্ত দেব নামে এক যুবক ধর্মনগরের দিকে যাচ্ছিল। এমন সময় একটি নম্বর বিহীন ই-রিকশা বাইকটিকে সজোরে ধাক্কা মারে।  এতে বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আঘাত প্ৰাপ্ত হয় শ্রীমন্ত। পরে দমকল কর্মীরা তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় তার। পুলিশ ঘাতক নম্বর বিহীন ই-রিকশাটি কে আটক করে থানায় নিয়ে যায়।




Crime : পারিবারিক বিবাদকে কেন্দ্র করে তেবাড়িয়ায় একই পরিবারের আহত দুই 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad