বিশালগড়, ০৩ অক্টোবর : বাঁশ কাঁটা নিয়ে দুই পরিবারের মধ্যে রক্ত খয়ী সংঘর্ষে গুরুতর ভাবে আহত হল একই পরিবারের দুই ভাই। ঘটনা বিশালগড় থানাধীন তেবাড়িয়া এলাকায়। আহতদের নাম আবু তাহের এবং হুসেন মিয়া। তাদের বর্তমানে বিশালগড় হাসপাতালে চিকিৎসা চলছে।
জানা গেছে সোমবার দুপুরে আবু তাহের নামে এক ব্যক্তির বাঁশঝার থেকে তার জেঠতুতো ভাই না বলে বাঁশ কেটে নিয়ে যায়। কেন না বলে বাঁশ কেটেছে ? এটা জিজ্ঞেস করাতেই জেঠতুতো ভাই সুমন মিয়া এবং বাপন মিয়া মারধোর করে। আক্রান্তদের পরিবারের অভিযোগ তাদের খুরতুতু ভাই বাপন মিয়া পেশায় ইঞ্জিনিয়ারিং পাশ করা হলেও পাড়ায় বখাটে ছেলে হিসেবে পরিচিতি রয়েছে । সেই নাকি প্রথমে লাঠি এবং ধারালো অস্ত্র নিয়ে আঘাত করতে শুরু করেছে তার জেঠতুতু ভাইদের উপর। তাদের মারে গুরতর ভাবে আহত হয় আবু তাহের এবং তার ছোট ভাই হুসেন মিয়া।
আক্রান্তদের পরিবারের আত্মচিৎকারে এলাকার লোকজন ছুটে আসে । তারা আহত দুই ভাইকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যায় বিশালগড় হাসপাতালে । বর্তমানে সেখানেই তাদের চিকিৎসা চলছে। আবু তাহেরের পরিবারের পক্ষ থেকে ঘটনার বিবরণ জানিয়ে থানায় মামলা করা হয়েছে বলে জানা গেছে।
Gandhi Jayanti : আগরতলায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উদযাপিত


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন