Droupadi Murmu : আগরতলা থেকে দুটি যাত্রীবাহী ট্রেনের সূচনা করলেন রাষ্ট্রপতি - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Droupadi Murmu : আগরতলা থেকে দুটি যাত্রীবাহী ট্রেনের সূচনা করলেন রাষ্ট্রপতি

Share This


 আগরতলা, ১৩ অক্টোবর : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর রাজ্য সফরের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার সকালে আগরতলা রেল স্টেশন থেকে ১২০৯৭/১২০৯৮ নম্বর আগরতলা-জিরিবাম - আগরতলা জনশতাব্দী এক্সপ্রেস ট্রেনের মণিপুরের খোংসাং পর্যন্ত সম্প্রসারিত এবং ০২৫ ১৮/০২৫১৭ নম্বর গুয়াহাটি -কলকাতা - গুয়াহাটি এক্সপ্রেস ট্রেনের আগরতলা পর্যন্ত সম্প্রসারিত দুটি যাত্রীবাহী ট্রেনের আনুষ্ঠানিক সূচনা করেন।


 আগরতলা রেল স্টেশনে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ণ প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, পরিবহণ মন্ত্রী প্রণজিৎ সিংহরায়, নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের জেনারেল ম্যানেজার আনসুল গুপ্তা উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা, বিধায়ক মিমি মজুমদার, রাজ্যের মুখ্যসচিব জে কে সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন প্রমুখ।




President Tripura Visit : দু'দিনের সফর শেষে রাষ্ট্রপতির রাজ্য ত্যাগ,পুজো দিলেন ত্রিপুরাসুন্দরী মায়ের মন্দিরে 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad