President’s Tripura Visit : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দু'দিনের রাজ্য সফরে বিস্তারিত সূচি জানালেন জেলাশাসক - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

President’s Tripura Visit : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দু'দিনের রাজ্য সফরে বিস্তারিত সূচি জানালেন জেলাশাসক

Share This

 


আগরতলা, ১১ অক্টোবর : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দু'দিনের রাজ্য সফরে বুধবার সকালে আগরতলায় আসছেন। এদিন সকাল ১১টা ১৫ মিনিটে রাষ্ট্রপতির বিশেষ বিমান মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে অবতরণ করবে। স্বাগত জানানোর পর বিমানবন্দরেই রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার দেওয়া হবে। মঙ্গলবার বিকালে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন সাংবাদিক সম্মেলনে রাষ্ট্রপতির রাজ্য সফরের বিভিন্ন তথ্য তুলে ধরে একথা জানান। জেলাশাসকের অফিসের কনফারেন্স হলে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার শংকর দেবনাথও উপস্থিত ছিলেন।


সাংবাদিক সম্মেলনে জেলাশাসক জানান, এরপর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সকাল ১১টা ৫০ মিনিটে নড়সিংগড়ে ত্রিপুরা স্টেট জুডিশিয়াল একাডেমির উদ্বোধন এবং ত্রিপুরা ন্যাশনাল ল একাডেমির শিলান্যাস করবেন। এরপর বিকাল সাড়ে তিনটায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাষ্ট্রপতি ভার্চুয়াল পদ্ধতিতে ৭টি প্রকল্পের শিলান্যাস করবেন। তাছাড়াও রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ভার্চুয়াল অনুষ্ঠানে রাষ্ট্রপতি ক্যাপিট্যাল কমপ্লেক্সে এম এল এ হোস্টেলের উদ্বোধন করবেন। সন্ধ্যা সাড়ে ৬টায় টাউনহলে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে।


সাংবাদিক সম্মেলনে জেলাশাসক জানান, পরদিন ১৩ অক্টোবর সকাল ৮টা ৪৫ মিনিটে রাষ্ট্রপতি আগরতলা রেলস্টেশন থেকে দুটি যাত্রীবাহী ট্রেনের সূচনা করবেন। এই দুটি ট্রেন হল গুয়াহাটি-কলকাতা এক্সপ্রেসের আগরতলা পর্যন্ত সম্প্রসারণ ও আগরতলা-জিরিবাম-আগরতলা জনশতাব্দী এক্সপ্রেসের মণিপুরের থাঙসাঙ পর্যন্ত সম্প্রসারণ। সকাল সাড়ে ন'টায় রাষ্ট্রপতি ত্রিপুরাসুন্দরী মন্দির পরিদর্শনের জন্য হেলিকপ্টারে উদয়পুরের উদ্দেশ্যে রওয়ানা হবেন। ত্রিপুরাসুন্দরী মন্দির পরিদর্শন শেষে তিনি আগরতলা ফিরে আসবেন এবং সাড়ে এগারোটায় তিনি আগরতলা ত্যাগ করবেন। জেলাশাসক জানান, ১২ অক্টোবর রাষ্ট্রপতি রাতে রাজভবনে অবস্থান করবেন। রাষ্ট্রপতির রাজ্য সফর উপলক্ষে ইতিমধ্যেই ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।


সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার শংকর দেবনাথ জানান, রাষ্ট্রপতির সফরের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাষ্ট্রপতির কনভয় চলাচলের সময় আগরতলায় কিছু সময়ের জন্য যানবাহণ নিয়ন্ত্রণ করা হবে। এই সময় পথচারী এবং যানবাহন চলাচলে যেন কোন সমস্যা না হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এই সময় সব ধরণের সহযোগিতা করার জন্য পুলিশ সুপার সবার প্রতি আহ্বান জানিয়েছেন।






Press Meet of CM : উত্তর পূর্বাঞ্চল পর্ষদের দু-দিন ব্যাপী ৭০-তম প্ল্যানারি মিটিংয়ে উত্থাপিত বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad