Gomati district : গোমতী জেলাভিত্তিক পর্যালোচনা বৈঠক ও জেলা হাসপাতালে দুটি আধুনিক লাইফ সাপোর্ট যুক্ত অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Gomati district : গোমতী জেলাভিত্তিক পর্যালোচনা বৈঠক ও জেলা হাসপাতালে দুটি আধুনিক লাইফ সাপোর্ট যুক্ত অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

Share This


 উদয়পুর, ১০ মে : রাজ্যের প্রত্যেক নাগরিককে উন্নত স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। রাজ্যের জেলা ও মহকুমাগুলিতে উন্নত স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলা এবং উন্নত স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য সরকার আন্তরিক। বুধবার উদয়পুর গোমতী জেলা হাসপাতালে পালটানা ওটিপিসি আয়োজিত অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা একথা বলেন। তিনি বলেন, নাগরিকদের সর্বোচ্চ স্বাস্থ্য পরিষেবা প্রদান করার জন্য ডাক্তার সহ সকল কর্মীদেরকে এগিয়ে আসতে হবে।


 অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওটিপিসির ম্যানেজিং ডিরেক্টর এস এন বদ্রিপাদ। এদিন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা দু'টি আধুনিক লাইফ সাপোর্ট যুক্ত অ্যাম্বুলেন্স গোমতী জেলা হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেন। এই দুটি অ্যাম্বুলেন্স কর্পোরেট সোশ্যাল রেসপন্স ফান্ড থেকে ক্রয় করা হয়। এতে ব্যয় হয়েছে ৫৬ লক্ষ টাকা।


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, গোমতী জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, গোমতী জেলার জেলাশাসক গোভেকার ময়ূর রতিলাল সহ ওটিপিসির উচ্চপদস্থ আধিকারিকবৃন্দ।




পরে গোমতী জিলা পরিষদের কনফারেন্স হলে গোমতী জেলায় বিভিন্ন দপ্তরের উন্নয়ন কর্মসূচি নিয়ে জেলাভিত্তিক এক পর্যালোচনা সভায় পৌরহিত্য করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সার্বিক উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎ ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে। তিনি বলেন, প্রশাসন এবং জনপ্রতিনিধির মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে তুলে মানুষের সমস্যাগুলি দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে। সভায় বিভিন্ন দপ্তরের সচিব ও অধিকর্তাদের নিয়ে মাসে অন্তত একটি জেলাভিত্তিক পর্যালোচনা বৈঠক করার পরামর্শও দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সমস্ত প্রকল্পগুলির সুফল মানুষের কাছে পৌঁছে দিতে হবে।


পর্যালোচনা সভায় জলসম্পদ, এমজিএন রেগা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, শিক্ষা, কৃষি, বন, নগর উন্নয়ন, উদ্যানপালন ও ভূমি সংরক্ষণ, জল জীবন মিশন, বিদ্যুৎ, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা ইত্যাদি দপ্তরের বিভিন্ন প্রকল্প রূপায়ণের উপর বিস্তারিত আলোচনা হয়। পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, গোমতী জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, বিধায়ক রঞ্জিত দাস সহ বিভিন্ন দপ্তরের প্রধান সচিব, সচিব ও অধিকর্তাগণ। পর্যালোচনা সভায় গোমতী জেলার জেলাশাসক গোভেকার ময়ূর রতিলাল পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জেলার সাফল্যের চিত্র তুলে ধরেন।


গোমতী জেলা সফরে এসে এদিন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা গোমতী জিলা পরিষদ অফিসে আমার সরকার' কন্ট্রোল রুমের উদ্বোধন করেন। এদিন তিনি মাতাবাড়ি বিধানসভার অন্তর্গত ১ নং ফলকুমারী মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি পরিদর্শন করেন। সেখানে তিনি ছোট ছোট শিশুদের মধ্যে চকলেট বিতরণ করেন ও দুজন দিব্যাঙ্গজনের হাতে চলন সামগ্রী তুলে দেন।



Rabindra Jayanti 2023 : রবীন্দ্র কাননের প্রভাতী কবি প্রণাম অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর গলায় কবিগুরুর ইংরেজি কবিতা 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad