National News : জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় প্রবল শিলাবৃষ্টিতে মৃত ৩, অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

National News : জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় প্রবল শিলাবৃষ্টিতে মৃত ৩, অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু

Share This

 


নতুন দিল্লি, ২০ এপ্রিল : জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় প্রবল শিলাবৃষ্টি, ধসের কারণে কমপক্ষে তিন জনের মৃত্যু হয়েছে। একশো জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। একনাগাড়ে বৃষ্টির জেরে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক বরাবর নাশরি এবং বানিহালের মধ্যে একাধিক এলাকায় ধস নেমেছে।

ধরম কুন্দ গ্রামে হড়পা বানের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৪০টি বাড়ি। বেশ কয়েকটি গাড়ি জলের তোড়ে ভেসে গিয়েছে। তবে খারাপ আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। আবহাওয়া ঠিক না হওয়া পর্যন্ত বাসিন্দাদের বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।


এদিকে এই রাজ্যের শ্রম দফতর অমরনাথ যাত্রার পরিষেবা প্রদানকারীদের জন্য রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শুরু করতে চলেছে। জম্মুর ডোগরা হলে এই কাজ করা হবে। দ্রুত নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।সব তথ্য যাচাই করে বিনামূল্যে রেজিস্ট্রেশন করা হবে।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad