Crime News : কৈলাসহরে ছোট ভাইয়ের হাতে বড় ভাইয়ের মৃত্যু, রহিমপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর মর্মান্তিক মৃত্যু — স্বামী পলাতক - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Crime News : কৈলাসহরে ছোট ভাইয়ের হাতে বড় ভাইয়ের মৃত্যু, রহিমপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর মর্মান্তিক মৃত্যু — স্বামী পলাতক

Share This

রাজ্যে একাধিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। সম্পত্তি, পারিবারিক কলহ ও নানা হোক বিবাদের ঘটনায় হত্যার অভিযোগে জেরবার পুলিশ।

 আগরতলা, ৬ অক্টোবর : রাজ্যে একাধিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। সম্পত্তি, পারিবারিক কলহ ও নানা হোক বিবাদের ঘটনায় হত্যার অভিযোগে জেরবার পুলিশ। সোমবার সকালে কৈলাসহরে গার্লস স্কুল সংলগ্ন এলাকায় এক প্রবীণ ব্যক্তির মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম রণধীর পাল (৬২)। পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সম্পত্তি ভাগাভাগি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিবাদ চলছিল। আজ সকালেও এ নিয়ে বচসার পর রণধীর পাল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে কৈলাসহর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।


মৃতের পুত্র রাজীব পাল থানায় খুনের মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে পুলিশ মৃতের কাকা সঞ্জীব পাল ও কাকিমা দীপতি মজুমদার পালকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে। স্থানীয়দের ধারণা, দীর্ঘদিনের পারিবারিক অশান্তিই এই মৃত্যুর নেপথ্যে ভূমিকা রেখেছে। পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।


এদিকে বক্সনগরের রহিমপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূ সুমাইয়া আখতার (১৮)-এর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। পারিবারিক কলহের জেরে গুরুতর আহত হওয়ার পর তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, স্বামী রিয়াদ হোসেন (২৬)-এর লাথির আঘাতেই তাঁর মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত স্বামী ঘটনার পর থেকে পলাতক এবং তাকে ধরতে অভিযান চলছে।


অপরদিকে তেলিয়ামুড়ায় বস্তাবন্দী অবস্থায় উদ্ধার হওয়া গৃহবধূ শর্মিষ্ঠা মোদকের মৃত্যুর ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার হয়েছে তাঁর দ্বিতীয় স্বামী গোপাল মোদক। পুলিশ সূত্রে জানা গেছে, কল্যাণপুরে নিজের বাড়ি থেকে গোপালকে গ্রেপ্তার করা হয়।


একই সঙ্গে শান্তিরবাজার থানায় কর্মরত কনস্টেবল রাজেশ রিয়াংকে আটক করেছে পুলিশ। রবিবার তাঁর স্ত্রী কাসুতি রিয়াং (৪০)-এর মৃতদেহ বগাফাস্থিত বাড়ি থেকে উদ্ধার হয়। মৃতার বাপেরবাড়ির অভিযোগ, রাজেশই তাঁর স্ত্রীকে খুন করেছে। পুলিশ সবকটি ঘটনাতেই পৃথকভাবে তদন্ত শুরু করেছে।




Mishap in Darjeeling : উত্তরবঙ্গে টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, দার্জিলিংয়ে প্রাণহানি — প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad