Health Care : খোয়াই জেলা হাসপাতালে জটিল টিউমার অস্ত্রোপচারে সুস্থ রোগী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Health Care : খোয়াই জেলা হাসপাতালে জটিল টিউমার অস্ত্রোপচারে সুস্থ রোগী

Share This

 


আগরতলা, ২৭ জানুয়ারি : খোয়াই জেলার কল্যাণপুরের শান্তিনগর এলাকার বাসিন্দা ৪৮ বছর বয়সী এক মহিলা প্রায় এক মাস ধরে তলপেটে তীব্র ব্যথায় ভুগছিলেন। তিনি চিকিৎসার জন্য খোয়াই জেলা হাসপাতালের মা ও শিশু সুরক্ষা এমসিএইচ ক্লিনিকে আসেন। সেখানে প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অর্ঘ্যমাল্য দেববর্মা তাঁকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করার জন্য পরামর্শ দেন। তিনি প্রাথমিক পরীক্ষার ভিত্তিতে রোগীর শরীরে টিউমারের সম্ভাবনা থাকায় এবং তাঁকে আল্ট্রাসোনোগ্রাফি ও প্রয়োজনীয় রক্ত পরীক্ষা করেন। 


খোয়াই জেলা হাসপাতালেই সমস্ত পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন করা হয়। এই পরীক্ষার রিপোর্টে রোগীর তলপেটে একটি জটিল আকারের টিউমার ধরা পড়ে। এর পরিপ্রেক্ষিতে ডাঃ অর্ঘ্যমাল্য দেববর্মা রোগীর টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেকটমি অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন। 


গত ২০ জানুয়ারি, ২০২৬ রোগিনীকে খোয়াই জেলা হাসপাতালে ভর্তি করা হয়। রোগীর রক্তস্বল্পতা থাকায় অস্ত্রোপচারের পূর্বে হাসপাতাল থেকে তাঁকে ২ ইউনিট রক্ত প্রদান করা হয়। গত ২২ জানুয়ারি মহিলাকে সফলভাবে টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেকটমি অস্ত্রোপচার সম্পন্ন হয়। এই অস্ত্রোপচারে ছিলেন প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ অর্ঘ্যমাল্য দেববর্মা ও ডাঃ দিবাকর দেববর্মা এবং অ্যানেস্থেসিওলজিস্ট ছিলেন ডাঃ বিশ্বজিৎ দেববর্মা। তাঁদের সঙ্গে নার্সিং অফিসার, অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা উক্ত অস্ত্রোপচারে সক্রিয়ভাবে সহযোগিতা করেন। 


এই রোগীর সম্পূর্ণ চিকিৎসা ও অস্ত্রোপচার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন করা হয়েছে। এর ফলে রোগী সকল প্রকার চিকিৎসা পরিষেবা ও প্রয়োজনীয় সহযোগিতা বিনামূল্যে লাভ করেন। মহিলা সুস্থ হয়ে উঠায় ২৬ জানুয়ারি তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। স্বাস্থ্য দপ্তর থেকে এই সংবাদ জানানো হয়েছে।





77th Republic Day : আসাম রাইফেলস ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করলেন রাজ্যপাল, ১৬টি প্ল্যাটুন কুচকাওয়াজের মাধ্যমে জানালো অভিবাদন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad