আগরতলা, ১৩ মার্চ : গোপন খবরের ভিত্তিতে রাজধানীর ধলেশ্বর ১০ নম্বর রোড এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ এক যুবককে আটক করেছে পূর্ব আগরতলা থানার পুলিশ। আটক যুবকের নাম প্রসেনজিত দে ওরফে কুডু। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পরবর্তীতে আরও দুজন যুবককে আটক করা হয়েছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় প্রসেনজিত দে–র কাছ থেকে প্রায় ১৮০০টি ইয়াবা ট্যাবলেট এবং প্রায় ১১ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকদ্রব্যগুলির বাজারমূল্য বেশ কয়েক লক্ষ টাকা হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
পূর্ব আগরতলা থানার পুলিশের এই অভিযানে মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার সন্দেহে মোট তিনজন যুবককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ঘটনার বিষয়ে নিশ্চিত করে অ্যাডিশনাল এসপি দ্রুব নাথ জানান, গোপন সূত্রের খবরের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়। অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
অ্যাডিশনাল এসপি আরও জানান, আটক তিন যুবককে শুক্রবার আদালতে তোলা হবে। পাশাপাশি এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
Industries and Commerce : শিল্পমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হলো "ত্রিপুরা নারী উদ্যোক্তা নীতি"


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন