আগরতলা, ১০ সেপ্টেম্বর : টিএসআর দেশের গর্ব। রাজ্যের বুকে সন্ত্রাসবাদীদের নির্মূলে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে টিএসআর বাহিনী। শনিবার রাজধানীর উজ্জ্বয়ন্ত প্রাসাদের সামনে টিএসআর দ্বিতীয় ব্যাটেলিয়নের উদ্যোগে আয়োজিত টিএসআর ব্যান্ড ডিসপ্লের আনুষ্ঠানিক সূচনা করে এ কথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি বলেন, টিএসআরের কর্মদক্ষতা অসাধারণ। বর্তমানে দিল্লিতে টিএসআরের একটি ব্যাটেলিয়ন সুরক্ষার কাজে নিয়োজিত রয়েছে। এর পাশাপাশি ছত্তিশগড়েও শিল্প নিরাপত্তায় নিয়োজিত রয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়ে টেনে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে রাজ্যে আরো দুটি রিজার্ভ ব্যাটেলিয়ন স্থাপনের দাবি জানাই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
এদিন ব্যান্ড ডিসপ্লের আনুষ্ঠানিক উদ্বোধনের পর টিএসআর বাহিনীর প্রদর্শিত অস্ত্রসম্ভার প্রদর্শনী ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, অতিরিক্ত মহানির্দেশক আইন শৃঙ্খলা সৌরভ ত্রিপাঠি, আইজিপি টিএসআর সৌমিত্র ধর, আইজিপি ক্রাইম এন্ড ইন্টেলিজেন্স জি এস রাও, টিএসআর দ্বিতীয় বাহিনীর কমান্ডেন্ট পিনাকি সামন্ত সহ পদস্থ আধিকারিকগণ।
Political : কাকড়াবনে যোগদান সভায় মুখ্যমন্ত্রীর হুংকার, ঝান্ডাকে ডান্ডা বানানো চলবে না


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন