Political : কাকড়াবনে যোগদান সভায় মুখ্যমন্ত্রীর হুংকার, ঝান্ডাকে ডান্ডা বানানো চলবে না - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Political : কাকড়াবনে যোগদান সভায় মুখ্যমন্ত্রীর হুংকার, ঝান্ডাকে ডান্ডা বানানো চলবে না

Share This

 


উদয়পুর, ১০ সেপ্টেম্বর : আমি পত্রিকা পড়ে অবাক হয়েছি, যখন দেখলাম রাজ্যের বিরোধী দলনেতা ঝান্ডাকে ডান্ডা বানাতে আহবান করেছেন। আমি সতর্ক করতে চাই, যারা সন্ত্রাস করবে তাদের ছেড়ে কথা বলবো না। আজ ৩৩-কাকড়াবন-শালগড়া মন্ডলের উদ্যোগে নেতাজী কর্নারে আয়োজিত যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি বলেন,  আমরা নিজেরা সন্ত্রাস করবো না । সন্ত্রাসকে প্রশ্রয়ও দেবো না। 


মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে কেন্দ্র ও রাজ্য সরকারের যে প্রকল্পগুলো রয়েছে তার উদ্দেশ্য সমাজের অন্তিম ব্যক্তির বিকাশ । অর্থাৎ 'সবকা সাথ, সাবকা বিকাশ'। তাই আমি নিশ্চিত ২০২৩ এ আমরাই সরকার করব । তিনি বলেন, আগে যে পার্টি রাজ্যে ক্ষমতায় ছিল তারা বিভেদের রাজনীতি করেছে। জাতি-জনজাতিদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। বিরোধীদের আসল রূপ মানুষ বুঝে গেছে । মানুষ অনুধাবন করতে পারছেন, তাঁদের দিয়ে রাজ্যের উন্নয়ন হবে না।


মুখ্যমন্ত্রী আরও বলেন, পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি । এই পার্টি আধ্যাত্মিক চিন্তাধারা, সামাজিক চিন্তাধারার এবং মানুষের জন্য কাজ করার পার্টি । এই পার্টির আদর্শ 'সেবাই সংগঠন'। তিনি বলেন, আমি মুখ্যমন্ত্রী হয়েছি ১০০ দিনের বেশি হল, খুব শীঘ্রই ১০০ দিনের রিপোর্ট কার্ড নিয়ে আপনাদের ঘরে ঘরে যাব।  আজ জনতার মধ্যে যে উৎসাহ দেখলাম তাতে আমি নিশ্চিত, কাকড়াবন-শালগড়া আসনে আগামী নির্বাচনে আমরা জয়ী হবোই। 


উল্লেখ্য এদিন, ৩৩-কাকড়াবন-শালগড়া মন্ডলের উদ্যোগে নেতাজী কর্নারে আয়োজিত যোগদান সভায় ৭৪ পরিবারের ৩০৩ জন ভোটার সিপিআইএম দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, বিজেপির গোমতী জেলার সভাপতি অভিষেক দেবরায় এবং জেলা প্রভারি রতন ঘোষ সহ অন্যান্য অতিথিরা।




MBB College : প্ল্যাটিনাম জুবিলি উদযাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, প্রাক্তন অধ্যক্ষ-অধ্যক্ষাদের দেওয়া হল সংবর্ধনা


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad