Blood Donation : আগরতলার মহানাম অঙ্গনে স্বেচ্ছা রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Blood Donation : আগরতলার মহানাম অঙ্গনে স্বেচ্ছা রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী

Share This

 


আগরতলা, ১৪ সেপ্টেম্বর : বুধবার আগরতলায় শ্রী শ্রী মহানাম অঙ্গনের ৪১তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত হয় এক স্বেচ্ছা রক্তদান শিবির। এর উদ্ভূতকে হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।  প্রদীপ প্রচলনের মাধ্যমে রক্তদান শিবিরের উদ্বোধনের পর বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রক্তদান মানব জীবনের সবচেয়ে মহৎ দান। এই দানের কোন বিকল্প নেই। মুমূর্ষু মানুষের জীবন বাঁচাতে প্রত্যেকেই স্বেচ্ছা রক্তদানে এগিয়ে আসুন। এতে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক আরো নিবিড় হয়।


অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার বলেন, রাজ্যে রক্তদান শিবির এখন উৎসবে আকার ধারণ করেছে। যে কোনো ভালো কাজ করতে গেলে দান করতে হবে এমন একটি রীতি রয়েছে । এই মন্দির প্রতিষ্ঠা দিবসের দিনে দান কার্যের মধ্যে রক্তদানের চাইতে বড় কিছু হতে পারে না।


 অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানাম সম্প্রদায়ের সর্বভারতীয় সভাপতি শ্রীমৎ উপাসবন্ধু ব্রহ্মচারী মহারাজ , কর্পোরেটর  রত্না দত্ত , ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানের শুরুতে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা মন্দির চত্বর ঘুরে দেখেন এবং রক্তদাতা দের সঙ্গে কথা বলেন। 




North-East Frontier Railway : আগরতলা-আখাউড়া রেল সংযোগের কাজ অতি আনতে নর্থ-ইষ্ট ফ্রন্টিয়ার রেলওয়ের জেনারেল ম্যানেজারের সাথে মুখ্যমন্ত্রীর বৈঠক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad