Political : বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কদমতলা কুর্তি মন্ডলে একদিনের প্রবাসে উত্তর জেলার জেলা সভানেত্রী। - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Political : বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কদমতলা কুর্তি মন্ডলে একদিনের প্রবাসে উত্তর জেলার জেলা সভানেত্রী।

Share This

 


ধর্মনগর প্রতিনিধি , ১৪ সেপ্টেম্বর : ২০২৩ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কদমতলা কুর্তি মন্ডলে একদিনের প্রবাসে এসেছেন বিজেপি দলের উত্তর জেলার জেলা সভানেত্রী তথা যুবরাজ নগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মলিনা দেবনাথ।  বুধবার সকাল দশটায় কদমতলা থানা কালী বাড়িতে পূজো দিয়ে শুরু করেন একদিনের প্রবাস। তারপর দক্ষিণ কদমতলা কমিউনিটি হলে পৃথক পৃথক ভাবে গোটা মন্ডলের মন্ডল কমিটির নেতৃত্ব, মোর্চার নেতৃত্ব,শক্তি কেন্দ্র প্রমুখ দের, নিয়ে শুরু হয় সাংগঠনিক বৈঠক। পরে বিকেল চারটায় কদমতলা চন্দ্রকলা কমিউনিটি হলে কদমতলা কুর্তি মন্ডলের সকল কার্যকর্তাদের নিয়ে শুরু হয় কার্যকর্তা সম্মেলন। 


এদিনের সম্মেলনে প্রধান অতিথি তথা জেলা নেত্রী সংগঠনকে শক্তিশালী ও মজবুত করার উদ্দেশ্যে ভাষন রাখেন। জেলা নেত্রীর একদিনের প্রবাসে তাঁর সঙ্গে ছিলেন উত্তর জেলার বিজেপি দলের জেলা সহ-সভাপতি জহর চক্রবর্তী, সাধারণ সম্পাদক সুমিত দে,  কদমতলা কুর্তি মন্ডলের মন্ডল সভাপতি রাজা ধর, কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব সহ প্রমুখরা । 

 

বিধায়িকা মলিনা দেবনাথ সাংবাদিকদের কাছে এক সাক্ষাৎকারে জানান ২০২৩ বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই উত্তর জেলার প্রতিটি মন্ডলে একদিনের প্রবাস করবেন তিনি। মঙ্গলবার যুবরাজ নগর বিধানসভা কেন্দ্র দিয়ে তাঁর প্রবাস শুরু হয়েছে। এক দিনের প্রবাসের মূল লক্ষ্য হলো, বিধানসভা নির্বাচনের বিজেপি দলের প্রার্থীকে জয়লাভ করে পবিত্র বিধানসভায় পাঠানোর অঙ্গিকার।




Durga Puja 2022 : পূজোয় চাঁদার নামে সাধারণ মানুষের উপর জুলুমবাজি হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad