আগরতলা, ১২ অক্টোবর : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দু'দিনের রাজ্য সফরে এসে বুধবার সকালে নরসিংগড়ের টিআইটিতে ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির নতুন ভবনের উদ্বোধন করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির নতুন ভবনের উদ্বোধনের পর রাজ্যে জাতীয় আইন বিশ্ববিদ্যালয়েরও শিলান্যাস করেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত ভবনের মডেলও পরিদর্শন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, আইনমন্ত্রী রতনলাল নাথ, ত্রিপুরা উচ্চ আদালতের প্রধান বিচারপতি ইন্দ্রজিৎ মোহান্তি, জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডাঃ যোগেশ প্রতাপ সিং, ত্রিপুরা উচ্চ আদালতের বিচারপতি টি অমরনাথ গৌর, বিচারপতি অরিন্দম লোধ, বিচারপতি এস জি চট্টোপাধ্যায় প্রমুখ।
এর পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বামুটিয়ার দুর্গাবাড়ি চা বাগান এবং চা পাতা প্রক্রিয়াকরণ ফ্যাক্টরী পরিদর্শন করেন। সেখানে রাষ্ট্রপতি চা বাগান শ্রমিকদের সাথে মতবিনিময় করেন। রাজ্য সরকারের 'মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্প' ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যোজনায় তাঁরা সুযোগ-সুবিধা পেয়ে কতটা খুশি সেই বিষয়ে অবহিত হন। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, বিধায়ক কৃষ্ণধন দাস, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা সহ অন্যান্যরা।
পরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজধানীর লিচুবাগানস্থিত এলবার্ট এক্কা পার্ক পরিদর্শন করেন । সেখানে শহীদবেদিতে পুষ্পার্ঘ্য দিয়ে শহীদ বীর সেনানীদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানান মাননীয়া রাষ্ট্রপতি মহোদয়া। সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সহ সেনাবাহিনীর পদস্থ আধিকারিকরা।
উল্লেখ্য, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দু'দিনের সফরে বুধবার সকালে রাজ্যে এসে পৌঁছেন। বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান রাজ্যপাল সত্যদেও নারাইন আর্য, মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এবং কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। বিমানবন্দরে উপস্থিত ছিলেন মুখ্যসচিব জে কে সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা দেবপ্রিয় বর্ধন ও পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার শঙ্কর দেবনাথ। বিমানবন্দরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রাজ্য পুলিশ ও টিএসআর-এর মহিলা জওয়ানগণ গার্ড অব অনার প্রদান করেন।
Durga Puja Carnival : মায়ের গমন অনুষ্ঠান বিজয়া দশমীর বিসর্জনের পুরোনো স্মৃতি ফিরিয়ে দিল





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন