Terrorist Attack : জম্মু কাশ্মীরের প্যাহেলগাঁওয়ের বৈস্বরন জঙ্গলে পর্যটকদের উপর জঙ্গীর হামলা, নিহত ১, আহত ৪ পর্যটক - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Terrorist Attack : জম্মু কাশ্মীরের প্যাহেলগাঁওয়ের বৈস্বরন জঙ্গলে পর্যটকদের উপর জঙ্গীর হামলা, নিহত ১, আহত ৪ পর্যটক

Share This

 


নতুন দিল্লি, ২২ এপ্রিল : জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার প্যাহেলগাঁওয়ের বৈস্বরন জঙ্গলে পর্যটকদের লক্ষ্য করে জঙ্গীরা হামলা চালিয়েছে। ঘটনায় নিহত হয়েছেন ১ জন এবং ৪ জন পর্যটক আহত হয়েছেন বলে খবর। ঘটনাস্থলে রয়েছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। এলাকা ঘিরে রেখে তল্লাশি চলছে। সূত্রের খবর, একাধিক পর্যটকের শরীরে গুলি লেগেছে। সূত্রের খবর, কাশ্মীরে হামলার দায় স্বীকার করেছে লস্কর-ই-তইবার সঙ্গে সম্পর্কিত একটি জঙ্গি গোষ্ঠী।

পিটিআই সূত্রের খবর, এখনও পর্যন্ত ৫ জন পর্যটক জখম হয়েছেন। বাইসারানে একটি রিসর্ট থেকে গুলির আওয়াজ শোনা গিয়েছে। প্রত্যন্ত এলাকায় রয়েছে ওই রিসর্ট। গাড়ি পৌঁছয় না রিসর্ট পর্যন্ত। পায়ে হেঁটে বা ঘোড়ায় চড়ে যাওয়া যায়।


যে এলাকায় এই ঘটনাটি ঘটেছে, সেই বাইসারান প্রথমসারির পর্যটন কেন্দ্র। কাশ্মীরে ঘোরার জায়গা হিসেবে প্রথমেই আসে পহেলগাঁওয়ের নাম। সেই পহেলগাঁওয়ে রয়েছে এই বাইসারান। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে বরাবরই জঙ্গি গোষ্ঠীগুলির প্রভাব রয়েছে। নিরাপত্তা বাহিনী লাগাতার নজরদারিতে উপদ্রব কমেওছিল। কিন্তু অন্তত বছর খানেক ধরে ফের কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ বেড়েছে। এর আগে একাধিকবার কাশ্মীরের বহিরাগতদের উপর জঙ্গি হামলা হয়েছে। স্থানীয় বাসিন্দারাও হামলার শিকার হয়েছেন, মৃত্যুও ঘটেছে।


জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, মৃতের সংখ্যা এখনও নিশ্চিত করা হচ্ছে এবং পরিস্থিতি আরও পরিষ্কার হওয়ার সাথে সাথে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। শ্রীনগরের সদর দফতর থেকে প্রায় ৮৫ কিলোমিটার দূরে পহেলগাঁওয়ের বৈসারান জঙ্গলে এই হামলা হয়। আহতদের জেলা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিরাপত্তা বাহিনী হামলাকারীদের সন্ধানে ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করেছে।জম্মু ও কাশ্মীর সরকার শ্রীনগর ও অনন্তনাগে পর্যটকদের জন্য চব্বিশ ঘন্টা জরুরি হেল্প ডেস্ক তৈরি করেছে। 

 

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার নিন্দা করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এ ঘটনাকে মর্মান্তিক ও বেদনাদায়ক উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এটি একটি কাপুরুষোচিত ও অমানবিক কাজ । রাষ্ট্রপতি বলেন, নিরপরাধ নাগরিকদের ওপর হামলা অত্যন্ত ভয়াবহ এবং ক্ষমার অযোগ্য। তিনি স্বজন হারানো পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সন্ত্রাসবাদী হামলার নিন্দা করেছেন এবং বলেছেন যে এই জঘন্য কাজের পিছনে যারা রয়েছে তাদের বিচারের আওতায় আনা হবে এবং তাদের কোন ছাড় দেওয়া হবে না। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, তাদের অশুভ কর্মসূচি কখনই সফল হবে না। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি  সমবেদনা  জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। 


 কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পহেলগাঁও সন্ত্রাসী হামলা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।  সমস্ত এজেন্সির সাথে জরুরি নিরাপত্তা পর্যালোচনা বৈঠক করতে ইতিমধ্যেই শ্রীনগরে  পৌঁছেছেন তিনি।  পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই কাপুরুষোচিত জঙ্গি কর্মকাণ্ডে জড়িতদের কোনরকম ছাড় দেওয়া হবে না। 






PM Excellence Award : নয়াদিল্লিতে সিভিল সার্ভিসেস দিবস অনুষ্ঠানে পুরস্কৃত গোমতী-গঙ্গানগর, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad