নতুন দিল্লি, ২৪ এপ্রিল : সেনাবাহিনীর হোয়াইট নাইট কোর-এর ৬ প্যারাসুট রেজিমেন্টের সদস্য পশ্চিমবঙ্গের নদীয়া জেলার পাথরঘাটার বাসিন্দা ঝন্টু আলী শেখ আজ কাশ্মীরের উধমপুরে সন্ত্রাসবাদীদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান। এদিকে ২২শে এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় জড়িত পাক নাগরিক আদিল থোকার, আলি ভাই ও হাশিম মুসা সম্পর্কে তথ্য প্রদানে ২০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ।
তবে গতকাল ভারত সরকারের পক্ষ থেকে পহেলগাঁও কাণ্ডে কড়া জবাব দেওয়া হয়। পাকিস্তানের সঙ্গে বন্ধ করা হয় বেশ কিছু সিদ্ধান্ত। বন্ধ হল সমস্তরকম পাক দূতাবাস। সিন্ধু জলবন্টন চুক্তি কার্যকর না রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হল। আটারি বর্ডার চেকপস্ট বন্ধের সিদ্ধান্ত ভারতের। ভারতে থাকা সব পাক নাগরিকদের আগামী ৪৮ ঘন্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস পহেলগাঁওয়ে জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেছেন যেকোনো পরিস্থিতিতেই এই ঘটনা গ্রহণযোগ্য নয়। তিনি মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করেছেন।
সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আগামীকাল জম্মু কাশ্মীর যাচ্ছেন। পেহেলগাঁও হামলার প্রেক্ষিতেই তাঁর এই সফর। সেনাপ্রধান ঐ অঞ্চলের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখবেন বলে সূত্রের খবর। সেনাবাহিনীর স্থানীয় শীর্ষ আধিকারিকরা নিয়ন্ত্রণ রেখা বরাবর এবং উপত্যকায় জঙ্গী নিধন অভিযানে গৃহীত পদক্ষেপ সম্পর্কে সেনাপ্রধানকে অবহিত করবেন।
অপরদিকে পহেলগাঁও-এর জঙ্গি হামলার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তাঁর কানপুর সফর বাতিল করেছেন। এই হামলায় কানপুরের বাসিন্দা শুভমের প্রাণহানির খবরে শহর জুড়ে শোকের আবহ। তাই আজকের অনুষ্ঠান বাতিল করা হয়েছে।পরে ২০ হাজার কোটি টাকার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করা হবে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন